টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

তিন দিনের আল্টিমেটাম: হাদি হত্যার বিচারের দাবিতে সিলেটে সড়ক অবরোধ

শহীদ শরীফ উসমান হাদিকে গুলি করে হত্যাকারীদের বিচারের দাবিতে সিলেটে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ।

রবিবার দুপুরে নগরের চৌহাট্টায় ইনকিলাব মঞ্চ, শাবিপ্রবি ও সিলেটের ব্যানারে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করা হয়। দেশের সব বিভাগীয় শহরে একযোগে এ কর্মসূচী পালন করা হচ্ছে বলে জানিয়েছেন তারা।

এ সময় বক্তারা শহীদ শরীফ উসমান হাদি হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

তারা বলেন, ওসমান হাদীর হত্যাকারীরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় সকলেই উৎকন্ঠিত। সরকার এই হত্যার বিচারে টালবাহানা করছে বলে অভিযোগ তুলেন তারা।

আগামী তিন দিনের মধ্যে চার্জশিট ও ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পন্ন করতে হবে বলেও হুশিয়ারি দেন নেতাকর্মীরা। বিচারিক কার্যক্রম ত্বরান্বিত না হওয়ার আগ পর্যন্ত রাজপথে তাদের অবস্থান অব্যাহত থাকবে।

বিক্ষোভকালে হাদী হত্যার বিচার চেয়ে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।

এরআগে শনিবারও একই স্থানে দুপুর থেকে রাত পর্যন্ত বিক্ষোভ করে ইনকিলাব মঞ্চ।

এর আগে গত ১২ ডিসেম্বর দুপুরে জুমার নামাজ শেষে রিকশায় গন্তব্যে ফিরছিলেন হাদি। রাজধানী বিজয়নগরে গুলিবিদ্ধ হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানন থেকে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর নেওয়া হয় সিঙ্গাপুরে। পরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে মৃত্যুবরণ করেন হাদি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশ

1

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

2

এসএসসি ফল প্রকাশ;সিলেটে পাসের হার ৬৮.৫৭, জিপিএ-৫ পেয়েছে ৩৬১

3

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

4

বড়লেখায় ঈদের দিনে সড়কে প্রাণ ঝরল সুমনের

5

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

6

সাদাপাথর লুটপাট মামলা: বিএনপি নেতা সাহাব উদ্দিনের ১ দিনের রি

7

৩৬ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

8

তদন্তে সেনা সদস্যদের বিরুদ্ধে গুমে জড়িত থাকার প্রমাণ পেলে ব্

9

সিলেটে আওয়ামী লীগ নেতা রাজ্জাক হত্যা: রিমান্ডে ছেলে আসাদের

10

জগন্নাথপুরে সরকারিভাবে ধান সংগ্রহে কৃষকদের উৎসবমুখর প্রতিযোগ

11

জগন্নাথপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম র

12

বড়লেখায় চলন্ত অটোরিকশায় কলেজছাত্রীকে ধর্ষনের চেষ্টা, আত্নরক্

13

সিরিজ জয় জুলাই শহীদদের উৎসর্গ করলেন ক্রিকেটাররা

14

অভিযুক্ত হান্নানের আত্মসমর্পণ, আদালতে প্রেরণ

15

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

16

৮ মাস আত্মগোপন, চেহারা বদলে দেশ ছাড়েন ড. একে আব্দুল মোমেন—নি

17

দোয়ারাবাজারে ভাতিজার হাতে চাচি খুন

18

দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ

19

সিলেটে কিশোরদের বিরোধে ছুরিকাঘাতে সপ্তম শ্রেণির ছাত্র তপু খু

20