টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে ভাঙচুর মামলায় বাসদ নেতাদের জামিন



সিলেটে ব্যাটারিচালিত রিকশা চালকদের আন্দোলনে ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর ও সদস্যসচিব প্রণব জ্যোতি পাল জামিন পেয়েছেন।
সোমবার সকালে সিলেট মহানগর হাকিম আদালত-১ এর বিচারক মো. শরিফুল হক তাদের জামিন মঞ্জুর করেন। এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী দেবব্রত চৌধুরী লিটন। তিনি বলেন, “ভাঙচুরের দুটি মামলায়ই আদালত তাদের জামিন দিয়েছেন। ফলে তাদের মুক্তিতে কোনো বাধা নেই। আশা করছি তারা আজকের মধ্যেই জেল থেকে ছাড়া পাবেন।”
গত শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বাসদের আম্বরখানাস্থ দলীয় কার্যালয় থেকে জাফর ও প্রণবকে আটক করে ডিবি পুলিশ। পরে তাদের যানবাহন ভাঙচুরের দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয় এবং কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, সিলেটে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে চলমান পুলিশি অভিযান বন্ধের দাবিতে আন্দোলন থেকে যানবাহন ভাঙচুরের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছিল।
তাদের গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। বাম গণতান্ত্রিক জোটও মিছিল ও সমাবেশ করে দ্রুত মুক্তির দাবি জানায়। জানা গেছে, ভাঙচুরের দিন আবু জাফর ঢাকায় একটি আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিচ্ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর

1

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশুর মৃত্যু

2

৪৪ তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম জুড়ীর শরিফ খান

3

মিশিগানে রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি গঠন

4

সিলেটে ২০ জন করোনা আক্রান্ত রোগী

5

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

6

সিলেট প্রধান ডাকঘরে ‘ডমেস্টিক মেইল মনিটরিং ও মেইলস ব্যবস্থাপ

7

ব্যবসায়ী আজির উদ্দিন ওমরাহ পালনে বুধবার বায়তুল্লার পথে

8

সিলেট মহানগর পুলিশের গণবিজ্ঞপ্তি: নাগরিক সুরক্ষা ও অপরাধ দমন

9

ছাতক থানা প্রাঙ্গণে জামে মসজিদের পূর্ণ নির্মাণ কাজের উদ্বোধন

10

দিরাই-শাল্লায় বিএনপির টিকিট পেলেন সাবেক এমপি নাছির উদ্দিন চৌ

11

সুনামগঞ্জের নজরুল হত্যা মামলার আসামী ঢাকায় গ্রেফতার

12

তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ: সামাজিক

13

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালনের ঘোষণা

14

হঠাৎ আগুনে আতঙ্ক ওসমানী মেডিকেলে, তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ

15

সিলেটে ট্রাকের ধা ক্কা য় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

16

ফুটপাত দখলমুক্ত করতে সিলেটে প্রশাসনের যৌথ অভিযান

17

মিরপুরের অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬

18

বছর ঘুরে আজ খুশির ঈদ

19

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

20