টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

জৈন্তাপুরে এয়ারগানসহ ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ



স্টাফ রিপোর্টার:::
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৯-বিজিবি ব্যাটালিয়নের জকিগঞ্জ ইউনিটের বিশেষ অভিযানে এয়ারগান, দেশীয় অস্ত্রসহ প্রায় ১৬ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি-১৯ জানায়, ভোররাতে ব্যাটালিয়নের অধীনস্থ গুয়াবাড়ি বিওপির একটি বিশেষ টহল দল জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় অভিযান চালায়। এ সময় দরবস্ত ভাইটগ্রাম নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় এয়ারগান, চারটি রামদা ও দুটি ছুরি উদ্ধার করা হয়। এসব অস্ত্রের আনুমানিক বাজারমূল্য ১৪ হাজার টাকা।
একই দিন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিজিবির জৈন্তাপুর ও গুয়াবাড়ি বিওপির পাঁচটি পৃথক টহল দল অভিযান পরিচালনা করে। এতে মালিকবিহীন অবস্থায় ৪০ পিস ভারতীয় শাড়ি, ১৩টি গরু ও ২টি মহিষ জব্দ করা হয়। এসব চোরাচালানি পণ্যের বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৬০ হাজার টাকা।
দুইটি পৃথক অভিযানে মোট জব্দকৃত মালামালের সিজার মূল্য দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৪ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন,
> “সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা এবং চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত অস্ত্রসমূহ জৈন্তাপুর থানা পুলিশের হেফাজতে এবং অন্যান্য মালামাল নিকটস্থ শুল্ক গুদামে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে গ্যাস্ট্রোলিভার হাসপাতাল’র উদ্বোধন

1

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সন্ত্রাসী ধরতে সেনাবাহিনীর অভ

2

১৫ দিনের আল্টিমেটাম সিলেটবাসীর — দাবিপত্র দিলেন আরিফুল হকের

3

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সিলেটে প্রতিবাদ

4

দোয়ারাবাজারে মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করায় কলেজ ছাত্রকে

5

খালেদা জিয়ার লন্ডন যাত্রা স্থগিত, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

6

সিলেট প্রেসক্লাব নির্বাচনে সভাপতি মুকতাবিস-উন-নুর, সম্পাদক স

7

শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শ

8

খাদিমপাড়ায় সরকারি খাস জমি দখল: তিনজন গ্রেফতার, উচ্ছেদ অভিযান

9

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

10

এক বোমাতেই উলটে যাবে যুদ্ধের মোড়

11

বিএনপির অভিযোগ আমলে নিল ইসি, জামায়াতসহ ৪ দলকে সতর্ক

12

৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা

13

ড. ইউনূস পদত্যাগ করলে যেসব সংকটে পড়তে পারে দেশ

14

সিলেটে শিশুকে গলাকেটে হত্যা: বাবা সুস্থ হওয়ার অপেক্ষায় পুলিশ

15

জগন্নাথপুরে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে সংঘর্ষ, আহত ১০

16

ছাতকে অটোরিকশা চুরির মামলা করায় অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা

17

সাংবাদিক আবুল মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে টুডে

18

জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ৪ নারী – ১ জনের অবস্থা আশঙ্

19

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ

20