টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

অতীতের প্রতিশোধ নয়, এ বিচার ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা

ট্রাইব্যুনালে যে বিচার হচ্ছে এ বিচার অতীতের প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

রোববার ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর তিনি এ মন্তব্য করেন। এর আগে চিফ প্রসিকিউটর ১৩৪ পৃষ্ঠার অভিযোগপত্র বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে উপস্থাপন করেন।

এদিন জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়। কোর্ট প্রসিডিংস বিটিভির মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হয়। 

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে তিনজনের বিরুদ্ধে করা অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো মামলার বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হলো।

সেইসঙ্গে শেখ হাসিনা ও আরেক অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলাটিতে তিনজন অভিযুক্তের মধ্যে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার রয়েছেন।

এর আগে শনিবার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ডিসেম্বরের মধ্যে জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচার দৃশ্যমান হবে। বিচার এমনভাবে করা হবে কেউ যেন মান নিয়ে প্রশ্ন তুলতে না পারে।

ছাত্র-জনতার গণআন্দোলনে গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর ১৪ আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দাখিল করা হয়।

সেই অভিযোগের তদন্ত শুরু হয় গত বছর ১৪ অক্টোবর। ছয় মাস ২৮ দিনে তদন্ত শেষ করে গত ১২ মে শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে মসজিদ কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষের আহত অর্ধশতাধিক,

1

২২ বছরের আক্ষেপ ঘুচিয়ে ভারতকে হারাল বাংলাদেশ

2

ছাতকে বিদেশী মদ সহ আটক ৩, এবং নিয়মিত মামলার একজন আসামি গ্রে

3

ছাতকে চোরাচালানি টাকার ভাগাভাগি নিয়ে সংঘর্ষে আহত ব্যবসায়ীর ম

4

ত্রয়োদশ সংসদ নির্বাচন: সিলেটের দুই কেন্দ্রীয় কারাগারে পোস্টা

5

অভিযুক্ত হান্নানের আত্মসমর্পণ, আদালতে প্রেরণ

6

সিলেট জেলা ও মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল

7

কুলাউড়ায় যুবলীগ নেতা লিকছন চৌধুরী আটক

8

ছাতকে যুক্তরাজ্য প্রবাসী জসিম উদ্দিনের নিজস্ব অর্থায়নে শিক্ষ

9

সিলেটে বিএনপির দোয়া মাহফিল থেকে সাংবাদিকের মোবাইল চুরি

10

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

11

সিলেটে পর্যটকবাহী গাড়িতে পাথর শ্রমিকদের হামলা-ভাঙচুর, আটক ২

12

জগন্নাথপুরে ভাগ্নের হাতে মামা খু ন

13

বড়লেখায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিধিভঙ্গ করে সরকারি গাছ কাট

14

হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

15

বিয়ানীবাজারে শিশু ধর্ষণ মামলা নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হও

16

মধ্যনগরে বাকাতলায় কুড়িয়ে পাওয়া নবজাতকের পাশে মধ্যনগর উপজেলা

17

সাংবাদিকদের নিয়ে কটূক্তি: ২৪ ঘণ্টার আল্টিমেটাম, ক্ষমা না চাই

18

টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

19

হাসিনার মৃত্যুদণ্ড

20