টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

মধ্যনগরে নৌকাডুবিতে এক বৃদ্ধার মৃত্যু


মো আল আমিন' সুনামগঞ্জ, মধ্যনগর  প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় নৌকা ডুবে শামছুন্নাহার বেগম নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার পিপড়াকান্দা অটোস্ট্যান্ড সংলগ্ন ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।


জানা গেছে, নিহত শামছুন্নাহার বেগম নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত আজিজ মিয়ার স্ত্রী। তিনি পরিবারের পাঁচ সদস্যসহ দুই দিন আগে বেড়াতে গিয়েছিলেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার স্বরসতীপুর গ্রামে বাবার বাড়িতে।


সকালবেলা স্বরসতীপুর থেকে ছাদযুক্ত একটি নৌকায় ২৫-৩০ জন যাত্রীর সঙ্গে তারা মধ্যনগরের উদ্দেশ্যে রওনা হন। পথে পিপড়াকান্দা ব্রিজের নিচে পৌঁছালে প্রবল স্রোতে নৌকাটি হঠাৎ করে ডুবে যায়। অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শামছুন্নাহারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।


পরবর্তীতে স্থানীয়রা তল্লাশি চালিয়ে নৌকার ছাদের ভেতর থেকে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


মধ্যনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বলেন, “ঘটনাস্থল থেকে একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকার অন্য যাত্রীরা সবাই নিরাপদে তীরে উঠেছেন বলে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা গেছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ যুবক আটক

1

জগন্নাথপুরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচ

2

মধ্যনগরে ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে গৃহহীন মাজেদা আক্তা

3

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

4

ছাতকে জাবা ফাউন্ডেশনের উদ্যোগে বস্ত্র বিতরণ

5

করোনায় ৫ জনের মৃত্যু

6

মধ্যনগরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের মায়ের ইন্তেকাল: যুবদলের

7

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

8

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শাহী ঈদগাহে খতমে কুরআন ও

9

গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে: ঘোষণা প্রধান উপদেষ্টার

10

সিউজা উপদেষ্টা সেলীনা চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান

11

সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৩ জন আটক, হোটেল রাজমনি

12

ভোক্তা অধিকারের জব্বারকে ‘মারধর’, ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে যা জা

13

সিলেটে রাগীব আলীর ডা কা তি মামলায় মেয়ে রেজিনা জেলহাজতে

14

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

15

ছাতক সীমান্ত দিয়ে পুশইন করা ১৭জনকে মানবিক সহায়তা দিলেন ইউএনও

16

প্রেমে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে অপহরণ: র‌্যাবের অভিযানে যুবক

17

শমসের মবিন চৌধুরীর অবসর: দীর্ঘ রাজনৈতিক যাত্রার ইতি

18

নিজেকে ‘হাফ সিলেটি’ বললেন তারেক রহমান,

19

সিলেটে চোরাই মোবাইলের গডফাদার শহীদ কি আইনের উর্ধ্বে! পুলিশ

20