টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের নিয়ে কটূক্তি: ২৪ ঘণ্টার আল্টিমেটাম, ক্ষমা না চাইলে টাইটান্স বয়কট

সিলেটে অনুষ্ঠিত বিপিএল'র ১২ তম আসর চলাকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম চৌধুরী সাংবাদিকদের উদ্দেশ্যে আপত্তিকর একটি বক্তব্য প্রকাশ করেন।

তিনি শুক্রবার (২ জানুয়ারি) বেলা ৩টার দিকে ফাহিম আল চৌধুরী ভেরিফাইড পেইজে এই পোস্ট করেন।যেখানে ফাহিম আল চৌধুরী সাংবাদিকদের উদ্দেশ্যে লেখেন- ‘অন্তত আমি তো কিছু ভিউ ব্যবসায়ীকে দু’মুঠো ভাত জোটানোর সুযোগ করে দিয়েছি! ওদের একটাই চাকরি, নেগেটিভ কথা ছড়িয়ে ভিউ কামানো, কারণ পজিটিভ করলে তো পেটই চলবে না!নেগেটিভ ভিউ হোক আর পজিটিভ কাজ হোক, পেট যেন ভরা থাকে!
তার এই বক্তব্যের প্রতিবাদে সিলেটে স্টেডিয়ামে  দায়িত্বরত সাংবাদিকরা সিলেট টাইটান্সের আজকের ম্যাচ বয়কট করেন। 
এসময় তারা বলেন, ফাহিম চৌধুরীর এমন বক্তব্য দৃষ্টি কটু। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে সকলের কাছে ক্ষমা চাইতে হবে এবং তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা তার বক্তব্য মুছে ফেলতে হবে। যদি তিনি ২৪ ঘন্টার ভেতরব ক্ষমা না চান তাহলে সিলেট টাইটান্সের সকল ম্যাচ বয়কট করা হবে।সাংবাদিকরা ফাহিম চৌধুরীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন- সিলেট টাইটান্স উপদেষ্টা ফাহিম আল চৌধুরীর আপ'ত্তিকর মন্তব্যের জেরে সিলেটের আজকের সহ সকল বিপিএল ম‍্যাচ, প্র‍্যাকটিস, সংবাদ সম্মেলন বয়কটের সিদ্ধান্ত সাংবাদিকদের। 
২৪ ঘন্টার মধ‍্যে প্রকাশ‍্যে ক্ষমা না চাইলে বিপিএলে সিলেট টাইটান্সের সকল ম‍্যাচ, প্র‍্যাকটিস, প্রেস কনফারেন্স বয়কটের সিদ্ধান্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কলার্সহোম শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে বিক্ষোভ, উপাধ্যক্ষের অ

1

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

2

সিলেটে হোটেলে রুম ভাড়ায় স্বামী–স্ত্রী পরিচয় বাধ্যতামূলক : প

3

উৎসবমুখর পরিবেশে চলছে ডাকসু নির্বাচন

4

সিলেটে রাগীব আলীর ডা কা তি মামলায় মেয়ে রেজিনা জেলহাজতে

5

সিলেটে আওয়ামী লীগ নেতা রাজ্জাক হত্যা: রিমান্ডে ছেলে আসাদের

6

সিলেট রুটে ফের ফ্লাইট চালু করলো এয়ার অ্যাস্ট্রা

7

সুনামগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশ

8

ইজিবাইক যাত্রী ওঠানামা নিয়ে বিরোধ, জগন্নাথপুরে দুই গ্রামের স

9

জগন্নাথপুর উপজেলা সোনালী অতীত যুক্তরাজ্যের স্মরণসভা ও নতুন আ

10

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর: গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐতিহাসিক

11

তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারে আলটিমেটাম

12

প্রবাসীদের ভোটাধিকার: প্রথম ধাপে দেশে এলো ২১ হাজার পোস্টাল ব

13

জগন্নাথপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ২০২৫ উদ্বোধন—রঙে-আলোয়

14

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

15

সুনামগঞ্জে জমিয়ত নেতা হত্যা: সিলেট থেকে হাফিজ গ্রেপ্তার

16

সিলেটে প্রতিবন্ধী তরুণীকে দলবেধে ধ র্ষ ন, তিন যুবক গ্রে ফ তা

17

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

18

কুশিয়ারা নদীর ভাঙনে হুমকির মুখে জগন্নাথপুর–বড়ফেছি সড়ক

19

সুনামগঞ্জ সদরে প্রথম দিনই নির্বাহী কর্মকর্তার ব্যতিক্রমী ঘোষ

20