টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Aug 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

হাইকোর্টের বিচারক হলেন সারজিসের শ্বশুর

সম্প্রতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে ২৫ জনকে নিয়োগ দিয়েছে সরকার। তাদের মধ্যে ৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তা, ৯ জন আইনজীবী ও ৭ জন আইন কর্মকর্তা অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন।

এরমধ্যে রয়েছেন অ্যাডভোকেট মো. লুৎফর রহমানও। সম্পর্কে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের শ্বশুর। 

বিচারপতি লুৎফর রহমান এর আগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ সোমবার (২৫ আগস্ট) রাতে ওই ২৫ জনের নিয়োগ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।

এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে ২৫ ব্যক্তিকে অনধিক দুই বছরের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছেন। তাদের নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। হাইকোর্টে অতিরিক্ত বিচারক হিসেবে যারা নিয়োগ পেয়েছেন তারা হলেন— সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম (শাহীন), আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা, সুপ্রিম কোর্টের আইনজীবী রাজিউদ্দিন আহমেদ ও ফয়সাল হাসান আরিফ, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব এস এম সাইফুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসিফ হাসান ও মো. জিয়াউল হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিহিদার মাসুম কবীর, হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব মুরাদ–এ–মাওলা সোহেল, ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন, সলিসিটর (সিনিয়র জেলা জজ) মো. রাফিজুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুর আলম, মো. লুৎফর রহমান ও রেজাউল করিম, সুপ্রিম কোর্টের আইনজীবী ফাতেমা আনোয়ার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহমুদ হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুর রহমান, সৈয়দ হাসান যুবাইর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এফ এম সাইফুল করিম, সুপ্রিম কোর্টের আইনজীবী উর্মি রহমান এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে খাস জমিতে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদে ভ্রাম্যমাণ

1

টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

2

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

3

মৌলভীবাজারে পরিত্যক্ত অবস্থায় ৬টি এয়ারগান ও ২০ রাউন্ড গুলি উ

4

সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু

5

কোম্পানীগঞ্জে অভিযানে ১৭টি ক্রাশার মেশিন ধ্বংস

6

সিলেটে কিশোরদের বিরোধে ছুরিকাঘাতে সপ্তম শ্রেণির ছাত্র তপু খু

7

সিলেটে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন করেছে এএফপিসি প্

8

ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারে ছাতকে মানববন্ধন

9

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

10

ছাতক–দোয়ারার প্রবেশদ্বার গোবিন্দগঞ্জে মিজানুর রহমান চৌধুরীর

11

বিএনপির অভিযোগ আমলে নিল ইসি, জামায়াতসহ ৪ দলকে সতর্ক

12

ঠাকুরগাঁওয়ে বিএসএফের হাতে অপহৃত বাংলাদেশি যুবক

13

কেমুসাস বইমেলায় আসছে কবি শাহাজান মিয়ার বহুল প্রতীক্ষিত চতুর্

14

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

15

জন্মদিনে মিলনমেলা: ইশরাক হাসান রিয়ানের জন্মবার্ষিকী উদযাপন

16

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

17

ওসমানীনগরে তিন বাসের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০

18

সিলেটে ব্যবসায়ীকে হত্যার হুমকি থানায় জিডি

19

জগন্নাথপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ২০২৫ উদ্বোধন—রঙে-আলোয়

20