টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে লালদিঘীরপার হকার্স মার্কেট প্রস্তুতির কাজ চলছে



ফুটপাত দখলমুক্ত করতে আসছে সাঁড়াশি অভিযান: জেলা প্রশাসক।

সিলেটের লালদিঘীরপার হকার্স মার্কেট প্রস্তুতির কাজ পুরোদমে চলছে। ফুটপাত ও রাজপথ থেকে হকারদের উচ্ছেদ এবং পুনর্বাসনের জন্য দীর্ঘদিনের স্থগিত প্রকল্পটি আবারও এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারোয়ার আলম।
সম্প্রতি কিনব্রিজ থেকে হকারদের উচ্ছেদ করা হয়েছে। তাদের বিকল্প জায়গায় বসার সুযোগ দিতে লালদিঘীরপার অস্থায়ী হকার্স মার্কেটে চলছে প্রস্তুতিমূলক কাজ, যা শুরু হয়েছে সপ্তাহখানেক আগে।
মঙ্গলবার বিকেল সোয়া ৩টার দিকে জেলা প্রশাসক সরেজমিনে মার্কেট প্রস্তুতির কাজ পরিদর্শন করেন। এসময় তিনি গণমাধ্যমকে জানান, প্রস্তুতি শেষ হতে আরও ১০-১২ দিন সময় লাগতে পারে।
তিনি হকার ও ছোট ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, “মার্কেট উন্নয়নের কাজ যেটুকু সম্পন্ন হয়েছে, তাতেই অনেক হকার বসতে পারবেন। কাজ পুরোপুরি শেষ হলে সাঁড়াশি অভিযান শুরু হবে। তখন আর কেউ রাজপথ বা ফুটপাতে থাকতে পারবেন না।”
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা-ই রাফিন সরকারসহ জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে একাধিক মামলার আসামী আওয়ামীলীগ নেতা গ্রেফতার

1

সিলেটে রেল উন্নয়নের দাবিতে রেললাইনে ১০ মিনিট শোয়া কর্মসূচি

2

ছাতকে মসজিদ কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষের আহত অর্ধশতাধিক,

3

লন্ডন পাঠানোর নামে সিলেটে ২ কোটি টাকা হাতিয়ে পলাতক দম্পতি গ্

4

বিজয়ের চেতনায় ঐক্যের ডাক: সিলেটে বিএনপির বিজয় র‌্যালি

5

চাঁদাবাজ–দখলবাজদের কঠোর পরিণতির হুঁশিয়ারি জামায়াত আমীর ডা. শ

6

৩৬ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

7

সিলেটের যানজট নিরসনে এনসিপির ২৭ দফা প্রস্তাব

8

সাংবাদিক আবুল মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে টুডে

9

সিলেটে প্রায় ২ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

10

ফুটপাত দখলমুক্ত করতে সিলেটে প্রশাসনের যৌথ অভিযান

11

এখনো নেভেনি মিরপুরের আগুন, যা বললেন ফায়ার সার্ভিস কর্মকর্তা

12

আ.লীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিলো জনতা

13

জগন্নাথপুরে কৃষকের মুখে হাসি ফোটাল বোরো ধান কর্তন উৎসব

14

ছাতক-দোয়ারায় খেলাফত মজলিসের পথসভা ও শোডাউন অনুষ্ঠিত

15

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টির আভাস,

16

গোয়াইনঘাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গোচারণ ভূমিতে চাষাব

17

বছরের প্রথম ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা,বন্যার আভাস সিলেটে

18

থানা পোড়ানোর হুমকির জেরে ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসান গ্

19

বড়লেখায় ফকির বাজার মিডবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা

20