টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Aug 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে ভাগ্নের হাতে মামা খু ন

সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে ভাগ্নের হাতে মামা খুন হন। নিহত ওই ব্যক্তি ছালিক মিয়া (৪৫)।

 


শুক্রবার (২৯ আগস্ট) বেলা আড়াইটার দিকে জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়নের উত্তর নাদামপুর গ্রামে এই ঘটনা ঘটে।  

 

জানা যায়, ছালিক মিয়ার সঙ্গে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বরুমুহা গ্রামের মৃত খলিল মিয়ার পুত্র দিলদার খান, এরশাদ খান, আমির খানের সাথে পারিবারিক বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার (২৯ আগস্ট) বেলা আড়াইটার দিকে বোরো জমিতে ধান চাষ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দিলদার খান ও তার ভাইয়েরা হামলা চালায় ছালিক মিয়ার ওপর। ঘটনাস্থলে ঝাটার আঘাতে তার মৃত্যু হয়। পরে ছালিক মিয়ার স্বজনরা তাকে উদ্ধারে করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের ভাই মো. নুর মিয়া জানান, ‘আপন চাচাতো বোনের ছেলে দিলদার খান, এরশাদ খান ও আমির খানের সাথে তাদের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার আমির খানকে তার ভাই ছালিক মিয়া তাদের বাড়িতে যেতে নিষেধ করলে এক পর্যায়ে উত্তেজিত হয়ে তারা হামলা চালায়। ঘটনাস্থলে দিলদার খান তার ভাইকে গলার নীচ বরাবর ঝাটা দিয়ে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন।’

 

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, ‘জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়নের উত্তর নাদামপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে ভাগ্নের হাতে ছালিক মিয়া নামের ব্যক্তির মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামীরা পালিয়ে যাওয়ার কারণে তাদের কাউকেই গ্রেফতার করা যায় নি।  তবে আসামীদের গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট বিভাগে রেলপথ অবরোধের ডাক, ৮ দফা দাবিতে আন্দোলনকারীদের

1

ওসমানী হাসপাতালে অভিযানে অনিয়ম ও অব্যবস্থাপনা খুঁজে পেল দুদক

2

বড়লেখায় বন্যার পানিতে তলিয়ে গেছে সড়ক; জনজীবনে চরম বিপর্যস্ত

3

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের লাঠিপেটা: আহত ৮৫ জন ঢামেকে

4

জগন্নাথপুরে খাস জমিতে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদে ভ্রাম্যমাণ

5

পরকালের কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন সিলেটের জেলা প্রশাস

6

জগন্নাথপুর উপজেলা সোনালী অতীত যুক্তরাজ্যের স্মরণসভা ও নতুন আ

7

এবারের ব্রিফকেসবিহীন বাজেট?

8

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষ, প্রবাসীসহ আহত ১০

9

কুলাউড়ায় বিএসএফের গুলিতে যুবক নিহত

10

দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

11

নির্বাচন ঘিরে সব হাসপাতালের জন্য ১০ জরুরি নির্দেশনা স্বাস্থ্

12

ছাতকে কাজী আরিয়ানা জিসান উমাইয়া একাডেমিতে ল্যাপটপ, স্কুল ব্য

13

জগন্নাথপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ, দুই

14

লাখো মানুষের অংশগ্রহণে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত

15

জগন্নাথপুরের কনটেন্ট ক্রিয়েটর লিটনের কর্মকাণ্ডে সিলেটের সম্ম

16

বড়লেখায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

17

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

18

নিসচা জুড়ী উপজেলা শাখার বৈশ্বিক সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৫ পা

19

জুড়ীতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান

20