টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

মধ্যনগরে বাকাতলায় কুড়িয়ে পাওয়া নবজাতকের পাশে মধ্যনগর উপজেলা প্রেসক্লাব


 মো: আল আমিন , মধ্যনগর(সুনামগঞ্জ) প্রতিনিধি  ::

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাকাতলা গ্রামের সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় কুড়িয়ে পাওয়া এক নবজাতকের পাশে সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সোমবার (২১ জুলাই) দুপুরে নবজাতকের খোঁজখবর নেন, প্রেসক্লাবের নেতারা বাচ্চাটির জন্য নগদ অর্থ, বস্ত্রসামগ্রী  খাদ্যসামগ্রী প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব আব্দুল আউয়াল মিসবাহসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
গত ১৭ জুলাই সন্ধ্যার দিকে বাকাতলা গ্রামের একটি রাস্তার পাশে নবজাতকটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ছুটে যান। পরে শিশুটিকে বাঙালভিটা গ্রামের চিকিৎসক ডা. মোস্তফা মিয়া  ও তার স্রী মোছাঃ হাসিনা বেগমের  সহযোগিতা  তাদের নিজ বাড়িতে নিয়ে যান। তাদের  এই মহতি কাজের জন্য প্রশংসিত হয়েছে মানবসমাজে। 
সরেজমিনে গিয়ে দেখা যায়, শিশুটি বর্তমানে সুস্থ আছে এবং নিরাপদে রয়েছে ডা. মোস্তফা মিয়ার পরিবারের কাছে।
শিশুটির লালনকারী হাসিনা বেগম বলেন, আমার স্বামী রাস্তায় পড়ে থাকা এই অবুঝ শিশুটিকে বাড়িতে নিয়ে আসেন। আমি মায়ের মতো করে তাকে লালন-পালন করছি। সমাজ ও প্রশাসনের পক্ষথেকে আমাকে দায়িত্ব দিলে আমি আজীবন এই শিশুটিকে নিজের সন্তানের মতো করে মানুষ করতে চাই।
সহায়তা প্রদানকালে প্রেসক্লাব সভাপতি আব্দুল আউয়াল মিসবাহ বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। তার বেঁচে থাকার অধিকার রয়েছে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছি। আশা করি, রাষ্ট্র এবং সমাজ এই শিশুটির পাশে দাঁড়াবে। যেন সে সুস্থভাবে বেড়ে উঠতে পারে।
এ সময় উপস্থিত স্থানীয় লোকজন ও পথচারীরাও সাংবাদিকদের এ মানবিক সহায়তা প্রশংসা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জের রঙ্গারচর ও বোগলা বিজিবি”র পৃথক দুটি অভিযানে ৬৫ ল

1

জগন্নাথপুরের কনটেন্ট ক্রিয়েটর লিটনের কর্মকাণ্ডে সিলেটের সম্ম

2

সিলেটে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদ

3

বড়লেখায় কৃষি অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

4

সিলেটে রায়হান হ ত্যার: আসামি জামিনে মুক্ত এসআই আকবর

5

ভাতিজার হাতে চাচা খু ন

6

মধ্যনগরে উপজেলা বিএনপির ৩১ দফা কর্মসূচি বিষয়ে আলোচনা ও লিফলে

7

জাফলংয়ের চা বাগানে যুবককে পিটিয়ে হ ত্যা : আ-ট-ক ৩

8

রানার হ্যাটট্রিক ছাপিয়ে শেষ বলের নাটকীয় জয়ে ফিরল সিলেট টাইটা

9

হবিগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: তিনজন নিহত, আহত অন্তত ২৫

10

বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

11

ভয়াবহ ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় আহত ২০৮; নিহত ৩

12

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

13

ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর নির্দেশে উত্তেজনা ব

14

বিধি না মেনে মজুদ: শিবগঞ্জের বাসায় ১৩০টি গ্যাস সিলিন্ডার উদ্

15

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু সিলেটে ট্রেন দুর্ঘটনায় আহত হাতির

16

হুমায়ুন কবির বিএনপির যুগ্ম মহাসচিব পদে নিয়োগপ্রাপ্ত

17

কেমুসাস বইমেলায় আসছে কবি শাহাজান মিয়ার বহুল প্রতীক্ষিত চতুর্

18

নির্বাচনী প্রচারণা ঘিরে বাহুবলে উত্তেজনা, আহত ২

19

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগ সভাপতি রফিক গ্রেফতার

20