টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোয়াইনঘাটে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার



গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নে স্ত্রী রুবেনা বেগমকে (২৭) দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন স্বামী আলী আহমদ (৩৫)। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বগাইয়া লিডার বস্তি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রুবেনা বেগম তিন সন্তানের জননী।
স্থানীয় সূত্রে জানা যায়, আলী আহমদ বাসায় ফিরে খাটে শুয়ে থাকা স্ত্রীকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। ঘটনাস্থলেই মারা যান রুবেনা বেগম। এরপর আলী নিজেকেও দা দিয়ে কোপাতে থাকেন। স্থানীয়রা ধাওয়া করে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এসময় গুরুতর আহত আলী আহমদকে গ্রেফতার করে পুলিশের জিম্মায় হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়দের দাবি, আলী আহমদ মানসিক রোগী ও মাদকাসক্ত।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “স্ত্রীকে হত্যার পর স্বামীও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে মৌলভীবাজারের দিদারুলের দাফন সম্পন্ন,

1

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

2

টিউলিপের চিঠির বিষয়ে যা জানালেন প্রেস সচিব

3

আ.লীগ সরকারের করা বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরিয়

4

ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে সিলেটে শোয়া কর্মসূচী

5

ছাতকে মুরগি চুরি নিয়ে দুই গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষে আহত ৫০

6

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

7

১৭ মামলার আসামি চেয়ারম্যান আলফু গ্রেফতার

8

ম্যাচ হেরে লিটনের যত অজুহাত

9

ভোক্তা অধিকারের জব্বারকে ‘মারধর’, ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে যা জা

10

টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এর উদ্যোগে শিক

11

২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনি প্রচারে নামছেন বিএনপি চেয়ার

12

ডাকসু নির্বাচন: শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির

13

সিলেটে আ. লীগ নিষিদ্ধের দাবিতে ডিসি অফিসের সামনে অবস্থান

14

ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে

15

সিলেটে নিখোঁজের ২৪ ঘন্টা পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

16

দিরাইয়ে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

17

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ

18

তুচ্ছ ঘটনায় ভয়াবহ সংঘর্ষ: হবিগঞ্জে দুই গ্রামের ৫০ জন আহত

19

জুড়ীতে হাকালুকি হাওর সংরক্ষণে গণশুনানি

20