টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে মসজিদ কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষের আহত অর্ধশতাধিক, আটক ৩



সুনামগঞ্জ প্রতিনিধি  :
সুনামগঞ্জের ছাতকের জাতুয়া গ্রামের দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। 
গুরুতর আহতাবস্থায় ১০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামে এঘটনা ঘটে। 
জানা যায়, জাতুয়া গ্রামের মসজিদ কমিটি গঠন নিয়ে
গ্রামের হুসিয়ার আলী ও এখলাছুর রহমান আখলন মেম্বার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। 
পূর্ব বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যায় উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ২ ঘন্টা চলা সংঘর্ষে উভয় পক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়। এসময় সিলেট সুনামগঞ্জ মহাসড়কের উভয় পাশ্বে যানবাহনের দীর্ঘ  যানযটের সৃষ্টি হয়। 
ঘটনার খবর পেয়ে ছাতক আর্মি ক্যাম্পের একটি টহল টিম ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
 এসময় দেশীয় অস্ত্র সহ আফতাব উদ্দিন, লায়েক মিয়া ও গোলাম কিবরিয়া নামের ৩ ব্যক্তিকে আটক করেন। আটকৃতদের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 
গুরুতর আহত আবুল হাসনাত (৩৮), আরশ আলী (৫৫), আইছ উদ্দিন কালু (৪০), আবু ছায়িদ (২০), রবিউল ইসলাম (৫৫) ও আব্দুর নুর (২০) সিরাজ মিয়া (২০), আবু সুফিয়ান (২৩),  দিলোয়ার হোসেন (২৫), জাকির হোসেন (২১), গিয়াস উদ্দিন (৬০), লালু মিয়া (৩৫), গাজি শাহ (৪০), মোহাম্মদ আলী (২২)কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনান্য আহতদের স্থানীয় কৈতক হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। 
থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন গ্রেপ্তারকৃত আসামিদেরকে সুনামগঞ্জ আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

1

ওসমানীনগরে পূর্ব বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ: যুবক নিহত, আ

2

এমসি কলেজে ক্যান্টিন চালুর দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

3

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষ, প্রবাসীসহ আহত ১০

4

বিএনপিকে জড়িয়ে ‘অপপ্রচার’ গাজীপুরে সারজিসের বিরুদ্ধে মানহানি

5

ভারতে বাড়ছে করোনা, বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি

6

সাংবাদিকদের সুরক্ষায় ১৪ দফা দাবিতে ছাতকে কলম*বিরতি

7

ছাতকে দুই গোষ্টির সংঘর্ষে আহত ৩০

8

বেকার ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার রূপরেখা জামায়াতের পলিসি স

9

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্

10

সিলেটে ২ হাজার কেজি ভারতীয় জিরাসহ চালক আটক

11

পাথর লু ট, ফেঁ সে গেলেন জমিয়তের' মোকাররিম

12

৪৪ তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম জুড়ীর শরিফ খান

13

কাজি আরিয়ান জিসান উমাইয়া একাডেমী পরিদর্শনে সুনামগঞ্জের জেল

14

ছাতকে নীপা ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫হাজার টাকা

15

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক: প্রবাসে বাংলাদেশি রাজনী

16

আ’লীগ নেতার বাসায় গৃহকর্মীর ঝুলন্ত লা শ

17

সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারন সম্পাদক পদপ্রার্থী শাহ্ আলম এর

18

ছাতকে বিদেশী মদ সহ আটক ৩, এবং নিয়মিত মামলার একজন আসামি গ্রে

19

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের

20