টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ত্রয়োদশ সংসদ নির্বাচন: সিলেটের দুই কেন্দ্রীয় কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৩০০ বন্দি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এবারই প্রথম পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন দেশের কারাবন্দিরা।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সিলেটের দুই কেন্দ্রীয় কারাগারের মোট ৩০০ জন বন্দি আগামী ১২ ফেব্রুয়ারি কারাগার এলাকাতেই স্থাপিত বিশেষ ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এ পদ্ধতিতে ভোট প্রদানকারী বন্দিদের মধ্যে কেউ যদি ভোটের আগে জামিনে মুক্তিও পান, তবুও সাধারণ ভোট কেন্দ্রে নয়, কারাগার প্রাঙ্গণে স্থাপিত কেন্দ্রে এসেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে হবে।

সূত্র জানায়, সিলেট কেন্দ্রীয় কারাগার-১-এ বর্তমানে প্রায় এক হাজার সাতশ বন্দি রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৪০০ জন পোস্টাল ভোটের জন্য আবেদন করেন এবং যাচাই-বাছাই শেষে ২৫১ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে। বাকি আবেদনকারীদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতিসহ তথ্যগত জটিলতার কারণে নিবন্ধন সম্ভব হয়নি। নিবন্ধিত বন্দিদের জন্য কারাগার প্রাঙ্গণে আলাদা ভোট কেন্দ্র স্থাপন করা হবে, যেখানে নিরাপদ ও নিয়ন্ত্রিত ব্যবস্থায় তারা ভোট প্রদান করবেন।

অন্যদিকে সিলেট কেন্দ্রীয় কারাগার-২-এ বর্তমানে ৮৮৬ জন বন্দির মধ্যে ৪৭ জন বন্দির পোস্টাল ভোটের নিবন্ধন সম্পন্ন হয়েছে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

সিলেট কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মোসা. নাহিদা পারভীন বলেন, প্রায় ৪০০ জন বন্দি আবেদন করেছিলেন; যাচাই শেষে আড়াই শতাধিক বন্দির নিবন্ধন সম্পন্ন হয়েছে এবং কিছু ক্ষেত্রে তথ্যগত ত্রুটি থাকায় আবেদন বাতিল হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও জানান, পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত কোনো বন্দি ভোটের আগে জামিনে মুক্ত হলেও কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কারাগারের নির্ধারিত কেন্দ্রে এসেই ভোট দিতে হবে।

সিলেট কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, তাদের কারাগার থেকে ৪৭ জন বন্দির পোস্টাল ভোটের নিবন্ধন সম্পন্ন হয়েছে এবং যাদের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে তাদের সবাইকে নিবন্ধনের আওতায় আনা সম্ভব হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

1

ছাতকে বিদেশী মদ সহ আটক ৩, এবং নিয়মিত মামলার একজন আসামি গ্রে

2

জাতীয় পার্টি জিন্দা লাশ: নানকের সঙ্গে ফোনালাপে হাসিনা

3

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: এক কোটি ৯ লাখ টাকার ভারতীয় পণ

4

সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারন সম্পাদক পদপ্রার্থী শাহ্ আলম এর

5

সুনামগঞ্জে বিএনপি থেকে বহিষ্কৃত তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্

6

শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর সংযুক্ত করার ন

7

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ

8

জামায়াতের সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি: সালাহউদ্দি

9

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

10

ছাতকে হাইওয়ে থানার উদ্যোগে নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা ও দুর্ঘ

11

বড়লেখা সীমান্ত দিয়ে ৪৪ জনকে ঠেলে দিল বিএসএফ, বিজিবির হাতে আট

12

আশুগঞ্জ–সরাইল চারলেন মহাসড়কের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হবে:

13

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর

14

একদিনের মাছের মেলায় কোটি টাকার বাণিজ্য, মুখর জগন্নাথপুর মির

15

সিলেটে উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে মশাল মিছিল

16

গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু মারা গেছেন

17

বিপ্লবে আহতযোদ্ধা ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী ব

18

সিলেটে 'চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক ভিডিও,ভাইরাল

19

গোয়াইনঘাটের অগ্নিকাণ্ড নিয়ে সাম্প্রদায়িক অপপ্রচার, প্রকৃত ঘট

20