টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীলংকাকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

শ্রীলংকাকে ৮৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ৭ উইকেটে হারের পর আজ দ্বিতীয় ম্যাচে বড় ববধ্যানে জিতে সিরিজে সমতায় ফেরে লিটন দাসের নেতৃত্বাধীন দলটি। বুধবার সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে উভয় দল।

ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে হেরে দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে ফেরে বাংলাদেশ। তৃতীয় ও শেষ ম্যাচটি পরিণত হয় অঘোষিত ফাইনালে। সেই অঘোষিত ফাইনালে হেরে ওয়ানডে সিরিজ (২-১) হাতছাড়া করে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ।ওয়ানডে সিরিজের মতো টি-টোয়েন্টি সিরিজেও একই হাল। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে হেরে আজ সিরিজ হারের শঙ্কা নিয়ে মাঠে নামে বাংলাদেশ।

লিটন কুমার দাস, শামীম হোসেন পাটোয়ারী, তাওহিদ হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৭৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ। এরপর বোলিংয়ে লেগ স্পিনার রিশাদ হোসেন, দুই পেসার শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিনের নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলংকাকে ১৫.২ ওভারে ৯৪ রানে অলআউট করে ৮৩ রানের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ। এই জয়ে সিরিজের ১-১ সমতায় ফেরে টাইগাররা।

রোববার রাঙ্গিরি ডাম্বুলা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২ ওভারে ৭ রানে ২ ওপেনারের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় বাংলাদেশ।

সেই অবস্থা থেকে তাওহিদ হৃদয়ের সঙ্গে তৃতীয় উইকেটে ৫৫ বলে ৬৯ আর পঞ্চম উইকেটে শামীম হোসেন পাটোয়ারীর সঙ্গে ৩৯ বলে ৭৭ রানের জুটি গড়ে দলকে ১৭৭/৭ রানের চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছে দেন লিটন কুমার দাস।

দলের হয়ে ৫০ বলে এক চার আর ৫টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৭৬ রান করে ফেরেন লিটন কুমার দাস। ইনিংসের শেষ দিকে ব্যাট করতে নেমে মাত্র ২৭ বলে ৫টি চার আর ২টি ছক্কার সাহায্যে ৪৮ রান করে রান আউট হয়ে ফেরেন শামীম পাটোয়ারী। ২৫ বলে ৩১ রান করেন তাওহিদ হৃদয়।

সিরিজ জয়ের লক্ষ্যে ১২০ বলে ১৭৮ রানের টার্গেট তাড়ায় বাড়তি আত্মবিশ্বাসে থাকা শ্রীলংকা ইনিংসের শুরু থেকে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায়। শেষ পর্যন্ত ১৫.২ ওভারে ৯৪ রানে অলআউট হয় লংকানরা। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন ওপেনার পাথুম নিশাঙ্কা। ২০ রান করেন সাবেক অধিনায়ক দাসুন শানাকা। 

বাংলাদেশ দলের হয়ে ৩.২ ওভারে মাত্র ১৮ রানে ৩ উইকেট নেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ৩ ওভারে ১২ রানে ২ উইকেট নেন পেস বোলার শরিফুল ইসলাম। ৩ ওভারে ২১ রানে ২ উইকেট নেন সাইফউদ্দিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক খুন

1

ত্রয়োদশ সংসদ নির্বাচন: সিলেটের দুই কেন্দ্রীয় কারাগারে পোস্টা

2

ঈদুল আজহা মানুষকে শান্তি, ত্যাগ ও সাম্য শেখায়: প্রধান উপদেষ্

3

অসীম হত্যা মামলার আসামী শাহজাহান নারায়নগঞ্জে থেকে গ্রেফতার

4

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

5

ধানমন্ডি ৩২-এ উত্তেজনা: বুলডোজার নিয়ে প্রবেশের চেষ্টা, কঠোর

6

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১৫ হ

7

মৌলভীবাজারে মা ও শিশুর আত্মহত্যা: প্ররোচনার অভিযোগে স্বামী গ

8

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

9

সিলেটে বৃষ্টির আভাস

10

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

11

দোয়ারাবাজারে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

12

সিলেটে ব্যবসায়ীকে হত্যার হুমকি থানায় জিডি

13

সাবেক চেম্বার প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরীর ইন্তেকাল

14

বালুচরে প্রাইম ব্যাংকের এজেন্ট আউটলেটের উদ্বোধন

15

বেওয়ারিশ মানুষের নিরাপদ আশ্রয়ে সিলেটে ব্যতিক্রমী উদ্যোগ

16

জগন্নাথপুরে এইচএসসি ও আলিম পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ২৪

17

সুনামগঞ্জের ছাতক থানায় নতুন ওসির যোগদান

18

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

19

কমল জ্বালানি তেলের দাম

20