টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে খাস জমিতে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান



মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সরকারি খাস জমি দখল করে গড়ে তোলা অবৈধ দোকানঘরের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিনের নেতৃত্বে উপজেলার পাটলি ইউনিয়নের রসুলগঞ্জ বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানকালে রসুলগঞ্জ বাজার সংলগ্ন ডাউকা নদীর পাড়ে সরকারি খাস জায়গায় অবৈধভাবে নির্মিত দোকানঘরগুলো ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী উচ্ছেদ ও ভেঙে দেওয়া হয়। এ সময় অবৈধ স্থাপনা নির্মাণের সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিন জানান, সরকারি খাস জমি দখলমুক্ত রাখতে এবং অবৈধ স্থাপনার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিজুড়ে চলছে প্রবল ঝড়-বৃষ্টি, বন্যার শঙ্কা

1

সাবেক চেম্বার প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরীর ইন্তেকাল

2

সিলেটের ডিসি সারওয়ারকে নিয়ে আবেগঘন পোস্ট আইন উপদেষ্টার

3

বড়লেখায় শিবিরের 'মৌসুমী ফল উৎসব- আয়োজন

4

তাহিরপুরে প্রবাসী নারীর পরিবারের ওপর হামলা-লুটপাট: ন্যায়বিচ

5

প্রবাসী ভোটারদের উৎসাহিত করতে বিশেষ কর্মসূচি নিচ্ছে নির্বাচন

6

ছাতকে ইসলামী ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

7

ছাতক-দোয়ারা (সুনামগঞ্জ-৫) আসনে মিলন–মিজান সৌজন্য সাক্ষাৎ: রা

8

শ্রীশ্রী বামজঙ্গা মহাপীঠ কালী মন্দির রক্ষায় জেলা প্রশাসক বরা

9

সিলেট আসছে এনসিপির ‘জুলাই পদযাত্রা

10

বড়লেখায় চলন্ত অটোরিকশায় কলেজছাত্রীকে ধর্ষনের চেষ্টা, আত্নরক্

11

ভোটের জন্য জনগণের কাছে যান: নেতাকর্মীদের তারেক রহমান

12

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ

13

ছাতকে একতা বালু উত্তোলন ও সরবরাহকারী সমিতির সাধারণ সভা অনুষ্

14

সুনামগঞ্জের শান্তিগঞ্জের জামলাবাজ গ্রামে চাচাতো ভাইয়ের হাতে

15

ছাতকে ভুট্টা চাষীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

16

সন্তানকে তিন মাসে ৩০ মিনিটও কোলে নিতে পারেননি হাদি!

17

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

18

সুনামগঞ্জের সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান

19

উৎমা ছড়া এলাকা থেকে ২ লাখ ঘনফুট পাথর উদ্ধার

20