টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

কুলাউড়ায় সরকারি হাটের জায়গা দখল করে আ.লীগ নেতার গাড়ির গ্যারেজ নির্মাণের অভিযোগ


রাজ্জাক মিয়া কুলাউড়া  প্রতিনিধি::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের রাংগিছড়া সরকারি হাট বাজারের প্রায় অর্ধকোটি টাকা মূল্যের জায়গা জবরদখল করে গাড়ির গ্যারেজ নির্মাণের অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। শুধু তাই নয়, বাজারের ড্রেন নির্মাণ প্রকল্পে বড় অঙ্কের টাকা আত্মসাতেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে বাজারের বর্তমান ইজারাদার মো. রাহেল মিয়া সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করে বাজারের জায়গা উদ্ধারের দাবি জানিয়েছেন।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, কর্মধা ইউনিয়ন আওয়ামী লীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক শেখ রুহেল বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে, অর্থাৎ ২০১৯ সালে, রাংগিছড়া বাজারের সরকারি ৪ শতক জায়গা জবরদখল করে একটি পাকা ঘর নির্মাণ করেন। প্রাথমিকভাবে তিনি সেখানে একটি কেজি স্কুল পরিচালনা করলেও, বর্তমানে স্কুল বন্ধ করে তিনি তার ব্যক্তিগত গাড়ি রাখার গ্যারেজ হিসেবে এটি ব্যবহার করছেন। এর ফলে বাজারের প্রায় অর্ধকোটি টাকা মূল্যের জায়গা এখন তার দখলে। এছাড়া, শেখ রুহেলের বিরুদ্ধে বাজারের ড্রেন নির্মাণেও অনিয়মের অভিযোগ করেছেন অনেকে।
বাজারের বর্তমান ইজারাদার মো. রাহেল মিয়া জানান, তিনি গত পহেলা বৈশাখ থেকে সরকারের কাছ থেকে রাংগিছড়া বাজার ইজারা নেন। ইজারা নেওয়ার পর তিনি দেখতে পান, বাজারের গুরুত্বপূর্ণ ৪ শতক জায়গায় শেখ রুহেল পাকা ঘর নির্মাণ করে গাড়ির গ্যারেজ তৈরি করে বাজারের ব্যবসায়িক কার্যক্রমে বাধা সৃষ্টি করছেন। তিনি আরও অভিযোগ করেন, বাজারের ড্রেন নির্মাণে ৪ লাখ টাকার প্রকল্পে নামমাত্র কাজ করে বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে। রাহেল মিয়া এসিল্যান্ড মহোদয়কে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন এবং বাজারের জায়গা উদ্ধার করে ব্যবসায়ীদের ব্যবসার পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শেখ রুহেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমার বাসার সামনের জায়গাটিতে আমি স্কুল প্রতিষ্ঠা করেছি। কোনো গ্যারেজ বানাইনি। আর একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।"
সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, "এ বিষয়ে বাজারের বর্তমান ইজারাদার একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে ইসলামী ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

1

নবীগঞ্জে গ্যাস দেয়ার সময় পাম্পে আ গু ন

2

আমন–বোরোর বাইরে নতুন সম্ভাবনা, তরমুজে হাসি খলিল মিয়ার মুখে

3

ওসমান হাদি মারা গেছেন

4

সিলেটে রাত সাড়ে ৯টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে জেলা প্রশাসক

5

হোটেল গ্র্যাণ্ড মাফি’ থেকে ৬ তরুণ-তরুণী আ ট ক

6

পানিতে ডুবে মা-মেয়ের মৃ ত্যু

7

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলার পলাতক আসামি হেলাল গ্রেপ্

8

বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

9

৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা

10

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

11

শাকসু নির্বাচন বন্ধের দাবির প্রতিবাদে শাবিপ্রবিতে শিক্ষার্থী

12

সুনামগঞ্জে গ্লোবাল টিভির ৩য় বর্ষপূতি পালিত

13

জুলাই পূর্ণ জাগরণ অনুষ্ঠানে ছাতক হাসপাতালের উদ্যোগে ফ্রি মেড

14

জমিয়ত নেতা মাওলানা মুশতাক হত্যা : আব্দুল হাফিজ ৩ দিনের রিমান

15

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

16

অবশেষে গাজায় প্রবেশ করছে ত্রাণবাহী ট্রাক

17

সিলেট-১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আরিফুল হক চৌধুরী

18

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

19

নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই : কাইয়ুম চৌধুরী

20