টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Apr 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভোটের জন্য জনগণের কাছে যান: নেতাকর্মীদের তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোট যদি আপনার পক্ষে আনতে হয় তাহলে আপনাকে জনগণের কাছে যেতে হবে, আপনার সংস্কার যদি চলমান রাখতে হয় সেটিকে বাস্তবায়ন করতে হয়, তাহলে আপনাকে জনগণের কাছে যেতে হবে। জনগণ ছাড়া আপনাদের কোনো বিকল্প নেই। বিএনপি আজ প্রতিজ্ঞাবদ্ধ, বাংলাদেশে যে কোনো মূলে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে, যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।

বৃহস্পতিবার বিকালে দিনাজপুর শহরের নাজমা গার্ডেন মিলনায়তনে বিএনপির ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

দিনাজপুর ছাড়াও ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার বিএনপি নেতা-কর্মীরা নিজ নিজ জেলায় অনুষ্ঠিত কর্মশালায় যোগ দেন। এই তিন জেলার নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমান বলেন, আমরা সমাজের সব শ্রেণি-পেশার মানুষের দাবি নিয়ে সংস্কার কার্যক্রম চালাতে চাই। আমরা চাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে।

তিনি আরও বলেন, আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতামত থাকতেই পারে এটা স্বাভাবিক, তবে সেটি বসে আলোচনা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। কোনোভাবেই যাতে গণতন্ত্র কিংবা মানুষের ভোটের অধিকার বাধাগ্রস্ত না হয়। কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক অধিকার যদি বাধাগ্রস্ত হয় তাহলে সব কিছুতেই বাধাগ্রস্ত হবে।

বিগত সরকারের বিভিন্ন অনিয়ম তুলে ধরে তারেক রহমান বলেন, বিগত ফ্যাসিবাদের আমলে দেশের বিচার ব্যবস্থা ধ্বংস হয়েছে, অর্থনীতি, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সব ধ্বংস হয়েছে।

বিএনপি মিডিয়া সেল আয়োজিত দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু দিনব্যাপী এ কর্মশালা উদ্বোধন করেন।

কর্মশালায় প্রশিক্ষণ দেন বিএনপির মিডিয়া সেলের প্রধান অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

এর আগে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

কর্মশালায় দিনাজপুর জেলা বিএনপি, উপজেলার ২২টি ইউনিট এবং অঙ্গ সংগঠন থেকে ৪ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

দিনাজপুর ছাড়াও ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলা বিএনপির নেতাকর্মীরা নিজ নিজ জেলায় অনুরূপ কর্মশালায় যোগ দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা: নিহতের শ্যালক আটক

1

ভোটের আগের দিন হাইকোর্টে স্থগিত শাকসু নির্বাচন

2

ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

3

আ.লীগ সরকারের করা বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরিয়

4

দোয়ারাবাজারে বিএনপির কর্মী সমাবেশ

5

সৌদিজুড়ে চলছে প্রবল ঝড়-বৃষ্টি, বন্যার শঙ্কা

6

হাকালুকি হাওরে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান: ১০০০ মিটার বেড়

7

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জন গুরুতর আহত, এক যুবকের হাত দ্

8

ছাতকে চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে মামলা

9

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান

10

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টির আভাস,

11

মধ্যনগরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের মায়ের ইন্তেকাল: যুবদলের

12

মিরপুরের অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬

13

জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকান্ড, ১০টি দোকান পুড়ে ছাই, ক্ষতি ২ ক

14

সিলেটে বৃষ্টির আভাস

15

সিলেটে রাত সাড়ে ৯টার পর সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধ

16

সুনামগঞ্জের ছাতক থানায় নতুন ওসির যোগদান

17

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

18

ছাতকে যুক্তরাজ্য প্রবাসী জসিম উদ্দিনের নিজস্ব অর্থায়নে শিক্ষ

19

জগন্নাথপুরে পুলিশের অভিযানে জাল টাকাসহ যুবক গ্রেফতার

20