টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে ইসলামী ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


  

ছাতক প্রতিনিধিঃ
 ছাতকে (সুনামগঞ্জ)  জুলাই সনদ ঘোষণা ও গণহত্যার বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্র মজলিসের  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা ছাত্র মজলিসের উদ্যোগে বিক্ষোভ মিছিল শহর পদক্ষিন করে পৌর শহরের ট্রাফিক পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়।
শাখা সভাপতি আলী আজমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংগঠনের সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক আলী। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সেক্রেটারি জুবায়ের নাবিল, খেলাফত মজলিস ছাতক পৌর শাখার সহ সভাপতি মাওলানা এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক সুলেমান আহমদ তালুকদার,সহ সাধারণ সম্পাদক মাওলানা উমায়রুল ইসলাম তাজুল, হাফিয সিদ্দিক আহমদ, ছাত্র মজলিস দোয়ারাবাজার উপজেলা দক্ষিণ শাখার সভাপতি হাবিবুর রহমান।
সমাবেশে বক্তারা বলেন - গণ-অভ্যুত্থানের এক বছর পূর্ণ হওয়ার পরও গণহত্যার বিচার দৃশ্যমান হয়নি। এবং জুলাই সনদ ঘোষণার ব্যাপারেও টালবাহানা করা হচ্ছে, সময়ক্ষেপণ করা হচ্ছে। 
তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন- অবিলম্বে হত্যাকারী ফ্যাসিবাদের দোসরদের বিচার দৃশ্যমান করতে হবে। এবং জুলাই মাসের ভিতরে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। নতুবা ছাত্র জনতা এটা আদায় করে ছাড়বে।
এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,ছাতক আশাকারচর মাদরাসা শাখা সভাপতি উবায়দুল্লাহ, গনেশপুর মাদরাসা শাখা সভাপতি সাজ্জাদ আহমদ প্রমূখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

1

রোজা ও পূজা নিয়ে মন্তব্য: জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরু

2

সিলেটে চোরাই মোবাইলের বিশাল চালান উদ্ধার, হোতাসহ আটক ৪

3

ভারতে বাড়ছে করোনা, বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি

4

জাতীয় নির্বাচনে নিরপেক্ষ, গণভোটে সক্রিয় হতে হবে প্রশাসনকে

5

ছাতকে ইসলামী ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

6

জগন্নাথপুরে ভাগ্নের হাতে মামা খু ন

7

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

8

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (বাসক) এর পক্ষ থেকে ফ্রান্স প

9

ছাতকে পুলিশের অভিযানে ১০৪ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেফতার ১

10

ছাতকে মসজিদ কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষের আহত অর্ধশতাধিক,

11

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

12

দিরাইয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প

13

ছাতকের গোবিন্দগঞ্জে-দেশে ক্রমবর্ধমান সহিংসতা ও মিডফোর্ড হত্য

14

সিলেটে মনোনয়ন যাচাই-বাছাই: বাতিল ৭, স্থগিত ৫

15

কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে গৃহবধু নিখোঁজ, উদ্ধার অভিযান

16

মধ্যনগরে কামরুজ্জামান কামরুলের বিশাল জনসমাবেশে জনতার ঢল

17

সবাইকে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব: জামায়াত আমির

18

আশুগঞ্জ–সরাইল চারলেন মহাসড়কের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হবে:

19

দেশের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার

20