টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে কৃষকের মুখে হাসি ফোটাল বোরো ধান কর্তন উৎসব



মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর

সুনামগঞ্জের জগন্নাথপুরে এই প্রথমবারের মতো উদযাপিত হলো বোরো ধান কর্তন উৎসব। ১৬ মে শুক্রবার দুপুরে ভবানীপুর গ্রামের মইয়ার হাওরের পাড়ে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী উৎসবে কৃষক-কৃষাণীদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

প্রাকৃতিক অনুকূল পরিবেশে এবার বোরো ধানের ফলন ভালো হওয়ায় শতভাগ ধান গোলায় তুলতে সক্ষম হয়েছেন কৃষকেরা। ফলে মাঠেই আয়োজিত এ উৎসব তাদের জন্য আনন্দ ও তৃপ্তির এক মিলনমেলায় পরিণত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদের সভাপতিত্বে এবং সহকারী কৃষি কর্মকর্তা তপন চন্দ্র শীলের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ। তিনি বলেন, “এই আয়োজন শুধু উৎসব নয়, এটি কৃষকদের পরিশ্রমের স্বীকৃতি। প্রতি বছর এই ধান কর্তন উৎসব আয়োজন করা হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, পাউবো কর্মকর্তা সবুজ কুমার শীল, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, এবং স্থানীয় আলেম সমাজ ও সাংবাদিক প্রতিনিধিরা।

কৃষক প্রতিনিধিদের বক্তব্যে উঠে আসে তাদের সন্তুষ্টি ও আশা-আকাঙ্ক্ষার কথা। পরে মাওলানা জুবায়ের আহমদের পরিচালনায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করা হয়।

উৎসব ঘিরে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মাঝে বিরাজ করে ভিন্নধর্মী উৎসবমুখর পরিবেশ। কৃষকেরা জানান, এমন আয়োজন তাদের চাষাবাদে আরও আগ্রহী করে তুলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

1

দিরাইয়ে নৌকার জানালা দিয়ে নদীতে পড়ে দেড় বছরের শিশু নিখোঁজ

2

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

3

সিলেট রেঞ্জের ৩৯ থানায় নতুন ওসি পদায়ন

4

সিলেটের গৌরব গীতিকার ও সুরকার খোয়াজ মিয়া আর নেই

5

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

6

মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার মান

7

ওসি ও এসআই আবু সাইদসহ দুই খলিফার দখলে সিলেটের গোলাপগঞ্জ মডেল

8

ছাতকে চোরাচালানি টাকার ভাগাভাগি নিয়ে সংঘর্ষে আহত ব্যবসায়ীর ম

9

কোম্পানীগঞ্জে গভীর রাতে পুলিশের অভিযান, ছাত্রলীগ ও শ্রমিকলীগ

10

জগন্নাথপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ, দুই

11

সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ

12

১২ ফেব্রুয়ারি একই দিনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন

13

মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহ

14

হাওরে বোরো ধান কাটার উৎসব, হাসি ফুটেছে কৃষকের মুখে

15

মধ্যনগরে র‍্যাবের অভিযানে ১৮৩০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রে

16

সুনামগঞ্জে ‘সরি’ না বলায় ডাক্তারকে ছু রি কা ঘা ত স্বেচ্ছাসেব

17

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

18

সুনামগঞ্জে বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল সম্প

19

১২ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

20