টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

যৌতুকের দাবিতে শিক্ষিকা নির্যাতন—স্বামীকে কারাগারে পাঠানোর নির্দেশ



মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শিক্ষিকা বন্যা রানী দাশকে যৌতুকের দাবিতে দীর্ঘদিন শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে তার স্বামী সহকারী শিক্ষক দ্বিপক দাশকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৯ নভেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজিরা দিতে উপস্থিত হলে বিচারক মামলার কার্যক্রম শেষে দ্বিপক দাশকে দোষী সাব্যস্ত করে কারাগারে প্রেরণের আদেশ দেন। দোষী সাব্যস্ত দ্বিপক দাশ কচুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালে বন্যা রানী দাশ জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং–৮/২০২৫) দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার স্বামী দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য নানাভাবে তাকে নির্যাতন করে আসছিলেন।
বাদীপক্ষের আইনজীবী অসিত দাশ বলেন, “আদালত আজ আসামিকে দোষী সাব্যস্ত করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এটি ন্যায়বিচারের সঠিক প্রতিফলন।”
অন্যদিকে রসুলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বন্যা রানী দাশ বলেন, “আমি ন্যায়বিচার পেয়েছি। আমার ওপর বহু নির্যাতন হয়েছে, এমনকি সন্তানও হারাতে হয়েছে। আদালতের রায়ে স্বস্তি পেয়েছি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৬টি স্থানে পাকিস্তানের ৪০০ ড্রোন হামলা, স্বীকার করল ভারত

1

মৌলভীবাজারে পরিত্যক্ত অবস্থায় ৬টি এয়ারগান ও ২০ রাউন্ড গুলি উ

2

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

3

ছাতকে পুরাতন কোর্ট ভবন জলাবদ্ধতায় অনুপযোগী

4

সিলেটে 'চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক ভিডিও,ভাইরাল

5

ছাগলকাণ্ডের সেই মতিউরকে অনৈতিক সুবিধা দেয়ায় ১১ পুলিশ সদস্য ব

6

জগন্নাথপুরে টিকটক ভিডিও তৈরি নিয়ে বাগবিতণ্ডা, যুবক নিহত

7

আনোয়ারুজ্জামানসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

8

দেশের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার

9

উন্মত্ত কুকুরের তাণ্ডবে কুলাউড়া পৌর শহরে আতঙ্ক, আহত ৪৯

10

সিলেটসহ দেশজুড়ে বৃষ্টির আভাস

11

হঠাৎ আগুনে আতঙ্ক ওসমানী মেডিকেলে, তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ

12

সংস্কারের আগে নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না: জামায়াত আ

13

জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও খামারিদের ক্ষমতায়নে আফতাব ফিড কা

14

বড়লেখা সীমান্ত দিয়ে আবারও নারী,পুরুষসহ ১০ জনকে পুশইন

15

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মসজিদে নামাজ পড়ার সময় বড় ভাইয়ের হা

16

সিলেটে উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুতি: রেলওয়ের দুই কর্মকর্তা বরখা

17

ভাতিজার হাতে চাচা খু ন

18

যৌতুকের দাবিতে শিক্ষিকা নির্যাতন—স্বামীকে কারাগারে পাঠানোর ন

19

লুনার গাড়িতে হা ম লা, যুবলীগ নেতা গ্রে ফ তা র

20