টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

সৌদিজুড়ে চলছে প্রবল ঝড়-বৃষ্টি, বন্যার শঙ্কা

সৌদি আরবের অধিকাংশ এলাকায় ঝড়ো হাওয়াসহ মাঝারি ও ভারি বর্ষণ শুরু হয়েছে। শিগগিরই যদি আবহওয়া পরিস্থিতির উন্নতি না ঘটে, সেক্ষেত্রে অনেক এলাকায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর (এনসিএম)।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির মক্কা, মদিনায়, কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। এছাড়া মৃদু থেকে মাঝারি বর্ষণ চলছে হাইল, তাবুক, আল জৌফ এবং দক্ষিণপশ্চিমাঞ্চলীয় অঞ্চলে। অনেক অঞ্চলে মাঝারি বর্ষণের সঙ্গে চলছে ব্যাপক কুয়াশা।

মরু আবহাওয়ার দেশ সৌদিতে ঝড়-বৃষ্টি বেশ বিরল। গত দু’তিন বছরে অবশ্য বেশ কয়েকবার ঝড় ও ভারি বর্ষণ হয়েছে দেশটিতে।এনসিএমের তথ্য অনুসারে, সৌদির এমন আবহাওয়া পরিস্থিতির জন্য দায়ী লোহিত সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ। এক বিবৃতিতে এনসিএম জানিয়েছে, লোহিত সাগর থেকে সৌদির বিভিন্ন এলাকায় ১৮ থেকে ৪০ কিলোমিটার গতিতে বয়ে যাচ্ছে ঝেড়ো হওয়া। বাতাসের এই গতি ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর।

ঝড়ো আবহাওয়া শুরু হয়েছে পারস্য উপসাগরেও। বর্তমানে সেখান থেকে সৌদির দক্ষিণাঞ্চলে ১০ থেকে ৩৫ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়ায় যুবলীগ নেতা লিকছন চৌধুরী আটক

1

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

2

র্দীঘদিন এক প্রভাবশালীর দখলে থাকা সরকারি পুকুর উদ্ধার

3

জামায়াতের সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি: সালাহউদ্দি

4

গোয়াইনঘাটের অগ্নিকাণ্ড নিয়ে সাম্প্রদায়িক অপপ্রচার, প্রকৃত ঘট

5

ছাতকে বিভিন্ন জায়গায় নদীর তীরবর্তী স্থানে আকস্মিক ভাঙন দেখা

6

নির্বাচনী প্রচারণা ঘিরে বাহুবলে উত্তেজনা, আহত ২

7

আ. লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল যমুনা

8

বালুচরে ফাহিম হত্যা মামলায় পলাতক আসামি মাইল্লা গ্রেপ্তার

9

এক বোমাতেই উলটে যাবে যুদ্ধের মোড়

10

যুক্তরাষ্ট্রের মিশিগানে নবীগঞ্জ সোসাইটির বনভোজন সম্পন্ন

11

এলপিজি আমদানির অনুমতি দিল সরকার

12

ধানমন্ডি ৩২-এ উত্তেজনা: বুলডোজার নিয়ে প্রবেশের চেষ্টা, কঠোর

13

জাতীয় মৎস্য সপ্তাহে জুড়ীতে পুরস্কার বিতরণ ও পোনামাছ অবমুক্তক

14

ছাতকে ভারতীয় মদসহ এক যুবক গ্রেফতার

15

মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহ

16

সিলেটসহ সারা দেশে বৃষ্টির আভাস

17

সিউজা উপদেষ্টা সেলীনা চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান

18

১৭ মামলার আসামি চেয়ারম্যান আলফু গ্রেফতার

19

আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০

20