টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীশ্রী বামজঙ্গা মহাপীঠ কালী মন্দির রক্ষায় জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি



সিলেট জেলার কানাইঘাট উপজেলার সোনাতনপুঞ্জি গ্রামে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তীর্থস্থান শ্রীশ্রী বামজঙ্গা মহাপীঠ কালী মন্দিরের ভূমি ও সম্পত্তি রক্ষায় জেলা প্রশাসক বরাবরে এক স্মারকলিপি দেওয়া হয়েছে।
বুধবার (২১ মে) বিকেলে একই গ্রামের ফয়েজ উদ্দিন মেম্বার, তোতা মিয়া, ফারুক, আলী আহমদ, জাকারিয়ার বিরুদ্ধে অভিযোগ এনে মন্দির পরিচালনা কমিটির আহ্বায়ক মানিক লাল দাস এই স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে বলা হয়- দীর্ঘদিন যাবৎ মন্দিরের উত্তর-পূর্ব পাশে সরকারি খাসজমিতে বসবাসকারী একজন ব্যক্তি ও তার অনুসারীরা মন্দিরের জমি, পুকুর ও আশপাশের গাছপালার ওপর অবৈধ দখল ও ভাঙচুর চালিয়ে যাচ্ছেন। বিবাদীগণ মন্দিরের পুকুর থেকে মাছ শিকার, গাছ কাটা ও জমিতে কলাগাছসহ বিভিন্ন ফসল রোপণ করে জায়গাটি নিজেদের বলে দাবি করার চেষ্টা করছেন। স্মারকলিপিতে আরো বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার সুযোগে একাধিক বিবাদী ব্যক্তি মন্দিরের পূর্ব পাড়ের জমি দখল করে সবজি চাষ শুরু করেন। এরপর ২০২৫ সালের ৪ এপ্রিল, প্রকাশ্যে দিনে-দুপুরে জাল ও বরশি দিয়ে পুকুরের মাছ ধরার সময় সেবায়েত ও স্থানীয়দের বাধা দিলে বিবাদীরা তাদের শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করে। এমনকি মন্দির ছাড়ার নির্দেশ দিয়ে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
বর্তমানে মন্দিরে দায়িত্ব পালন করছেন এক পুরোহিত ও তার বিধবা মা। তাঁদের দাবি, বিবাদীদের দাপটে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং জীবন নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মন্দিরের জমি ও সম্পত্তি রক্ষা এবং মন্দিরে নিয়োজিত সেবায়েত ও তার পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছেন মন্দির পরিচালণা কমিটির নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, জেলা শাখার সমাজসেবা সম্পাদক মঞ্জুলাল দাস, কানাইঘাট উপজেলা শাখার সভাপতি ভজন লাল দাস, জেলা শাখার সাবেক সভাপতি ভানু লাল দাস, কানাইঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলক চক্রবর্তী, বামজঙ্গ কালি মন্দির কমিটির আহবায়ক ডাঃ মানিক লাল দাশ, কালী মন্দিরের সদস্য সচিব বিশ্বজিৎ রায়, বিশিষ্ট সমাজসেবক মানিক চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেফতার

1

সিলেটে জাল এডমিট কার্ড নিয়ে এইচএসসি পরীক্ষা হলে ছাত্রী

2

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

3

কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্তের পর তড়িঘড়ি আপ

4

কোম্পানীগঞ্জে অভিযানে ১৭টি ক্রাশার মেশিন ধ্বংস

5

মাদ্রাসার কক্ষে মিললো ছাত্রের ঝুলন্ত লা শ

6

হবিগঞ্জে ট্রাকের সাথে ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

7

সিলেটে খালাতো বোনকে ধর্ষণকারী ভাই গ্রেফতার

8

সুনামগঞ্জে গ্লোবাল টিভির ৩য় বর্ষপূতি পালিত

9

গোপালগঞ্জ জেলায় বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

10

আ’লীগ নেতার বাসায় গৃহকর্মীর ঝুলন্ত লা শ

11

বিএনপির বিক্ষোভের মুখে এনসিপির সভা পণ্ড

12

বড়লেখায় ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

13

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টির আভাস,

14

ছাতক–দোয়ারার প্রবেশদ্বার গোবিন্দগঞ্জে মিজানুর রহমান চৌধুরীর

15

ছাতকে ভুট্টা চাষীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

16

ডাকসু নির্বাচন: শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির

17

আগামীকাল থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

18

ছাতক হাইস্কুলের শতবর্ষী পুকুর রক্ষণাবেক্ষণের দাবি স্থানীয় ব্

19

হেলমেট না পরলে সিলেটে মোটরসাইকেল চালক ও যাত্রীকে ৬ হাজার টাক

20