টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভ



নিজস্ব প্রতিবেদক::
সিলেট: নগরীতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছেন ব্যাটারিচালিত রিকশা চালকেরা। পারমিটের দাবিতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সিলেট নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করেন তারা।
‘সিলেট ব্যাটারী চালিত রিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদ’-এর ব্যানারে সকালে চৌহাট্টা আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হন শত শত চালক। সেখান থেকে দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে চৌহাট্টা পয়েন্টে এসে তারা সড়ক অবরোধের চেষ্টা করেন। যদিও পুলিশি উপস্থিতির কারণে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়নি, তবে উত্তেজিত স্লোগানে পুরো এলাকা সরব হয়ে ওঠে।
পরে তারা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশে রওনা হন। পথে পথে চালকেরা স্লোগান দেন—“পারমিট চাই”, “রিকশা চালাতে দাও”, “গরিবের পেটে লাথি মারো না।” বন্দরবাজার পয়েন্টে অবস্থান নিয়েও তারা একই দাবিতে স্লোগান দেন। দুপুর সাড়ে ১২টার দিকে সর্বশেষ পাওয়া তথ্যে জানা যায়, চালকেরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এ সময় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।
এর আগে গত তিনদিনের বিশেষ অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে শতাধিক অবৈধ যানবাহন আটক করা হয়। শুধু বুধবারই ৬৯টি যানবাহন আটক হয়, এর মধ্যে ব্যাটারিচালিত রিকশাই ছিল ৪৪টি। এছাড়া কাগজপত্র না থাকায় ৩১টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়।
একই অভিযানে নগরীর শামীমাবাদ এলাকায় ১১টি গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ১৪৫ ফুট তার, ১৮০টি চার্জিং পয়েন্ট ও ১০টি অবৈধ মিটার জব্দ করা হয়।
রিকশা চালকেরা অভিযোগ করেন, পারমিট না দিয়ে অভিযান চালিয়ে তাদের জীবিকা হুমকির মুখে ফেলা হচ্ছে। পরিবারের ভরণপোষণের স্বার্থেই তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন বলে দাবি তাদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২: বিয়ানীবাজারে নিষিদ্ধ আওয়ামী লীগে

1

শুধুমাত্র নামের কারনে বৈষম্যের শিকার হেয়ছে এম. সাইফুর রহমান

2

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় পর্যটকদের পদচারণায় মুখর,বিজিবি”র

3

৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মাইলস্টোন থেকে বের হলেন দুই উপদেষ্ট

4

ছাতকে ইসলামী ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

5

সিলেটে চোরাই মোবাইলের বিশাল চালান উদ্ধার, হোতাসহ আটক ৪

6

মধ্যনগর ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

7

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

8

নুরের শারীরিক অবস্থা অবনতির আশঙ্কা, মেডিকেল বোর্ড গঠন করে সি

9

সিলেটে কর্মীদের হাতে লাঞ্চিত স্বেচ্ছাসেবক দল নেতা,

10

ইতিহাসের সেরা নির্বাচন আয়োজনের লক্ষ্য: সিলেটের নতুন এসপি আখত

11

এক বাথরুমে স্ত্রীসহ ৫ ঘণ্টা লুকিয়ে ছিলেন ওবায়দুল কাদের

12

সিলেট টাইটান্সকে পরাজিত করে রাজশাহী ফাইনালে!”

13

সুনামগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্মবিরতি ও মানব

14

বিএনপির আহ্বায়ক কমিটিতে গাজী মিল্টন নির্বাচিত হওয়ায় শুভেচ্ছ

15

শাহপরাণ থানায় ‘ডেভিলদের’ সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ: ওসি মোস্ত

16

মধ্যনগরে ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে গৃহহীন মাজেদা আক্তা

17

দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুস

18

বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়াকে ধারণ করতে হবে: আসিফ

19

নবীগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে সংঘর্ষ: নিহত ১, আহত দেড় শতাধিক

20