টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে ছেলে আসাদের ৫ দিনের রিমান্ড আবেদন



নিজস্ব প্রতিবেদক ::
সিলেটে নিজ বাসার ছাদ থেকে লাশ উদ্ধার হওয়া আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক হত্যাকাণ্ডে তার ছেলে আসাদ আহমদকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে মামলা করতে অস্বীকৃতি জানানোয় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে।
শনিবার (১ নভেম্বর) মামলাটি দায়ের ও রিমান্ড আবেদন করা হয়। শুনানির পরবর্তী তারিখে এ বিষয়ে আদালতের সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
পুলিশ জানায়, শুক্রবার সকালে দক্ষিণ সুরমার তেলিরাইয়ে নিজের বাসার ছাদে হাঁটতে যান আব্দুর রাজ্জাক। সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যরা তার রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ছেলে আসাদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়।
পরিবার মামলা করতে অস্বীকার করলে পুলিশ বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় হত্যা মামলা দায়ের করে। এরপর আসাদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। আদালত আসাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং পরবর্তী তারিখে রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “জিজ্ঞাসাবাদে আসাদ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”
তবে নিহতের পরিবারের দাবি, আব্দুর রাজ্জাক মানসিক সমস্যায় ভুগছিলেন। কিন্তু ঘটনাস্থলের আলামত ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখে পুলিশ বলছে, এটি একটি হত্যাকাণ্ড।
শুক্রবার রাতেই সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। হত্যাকাণ্ডটি নিয়ে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।
উল্লেখ্য, আব্দুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি প্রয়াত মৌলুল হোসেনের ছেলে। মামলায় আসাদ ছাড়াও পরিবারের আরও দুই সদস্যকে আসামি করা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফেরার গুঞ্জন আবদুল হামিদের

1

জগন্নাথপুরে হাওরের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতাসহ

2

বড়লেখা পরগনাহী দৌলতপুর মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির প্রথম স

3

ছাতকে লাফার্জ হোলসিম বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ

4

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

5

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

6

সিলেটে প্রতিবন্ধী তরুণীকে দলবেধে ধ র্ষ ন, তিন যুবক গ্রে ফ তা

7

মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের প্রাণ : সিলেটে দৈনিক বর্

8

বড়লেখায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকারসহ ৩০লাখ টাকার ম

9

জগন্নাথপুর উপজেলা সোনালী অতীত যুক্তরাজ্যের স্মরণসভা ও নতুন আ

10

মধ্যনগরে বিএনপির উদ্যোগে সনাতনদের প্রার্থনায় সম্প্রীতির বার্

11

প্রবাসীদের ভোটাধিকার: প্রথম ধাপে দেশে এলো ২১ হাজার পোস্টাল ব

12

সিলেটসহ সারাদেশে তাপপ্রবাহের তীব্রতা বাড়তে পারে

13

সিলেটের চা বাগান থেকে জুয়ার আসর ভেঙে ১২ জন গ্রেপ্তার

14

সিলেটে লালদিঘীরপার হকার্স মার্কেট প্রস্তুতির কাজ চলছে

15

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

16

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

17

সাবেক মেয়র কামরানের বাসায় অভিযান: নবম শ্রেণির শিক্ষার্থী আটক

18

সিলেটে ৫ প্রার্থীর মনোয়নপত্র স্থগিত, ৭ জনের বাতিল

19

তাহিরপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

20