টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে জাবা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ



সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলায় সমাজসেবামূলক প্রতিষ্ঠান জাবা ফাউন্ডেশন-এর উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে জাবা কোরআনিক গার্ডেন-এর শিক্ষার্থীদের মধ্যেও খাদ্য সহায়তা প্রদান করা হয়।
গত ১৮ই জুলাই শুক্রবার জুম্মার নামাজের পর শহরের বালিকা বিদ্যালয় রোডস্থ জাবা মেডিকেল সেন্টার প্রাঙ্গণে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় নিজ হাতে খাদ্যসামগ্রী বিতরণ করেন প্রবাসী কমিউনিটি নেতা, জাবা মেডিকেল সেন্টারের স্বত্বাধিকারী ও জাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম। তিনি আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ছাতক-দোয়ারা আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।
খাদ্য বিতরণকালে আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন,
> “অসহায় ও দরিদ্র মানুষের দুঃখ-কষ্টের সুযোগ নিয়ে অনেকেই নিজেদের স্বার্থ হাসিল করে। কিন্তু প্রকৃত অর্থে তাদের পাশে দাঁড়ায় না কেউ। একজন অনাহারীর মুখে একবেলা খাবার তুলে দেওয়াটাই মানবিকতার সবচেয়ে বড় কাজ। সমাজে যাদের সামর্থ্য আছে, তাদের উচিত এ দায়িত্ব ভাগ করে নেওয়া। আসুন, আমরা আমাদের আয়ের একটি অংশ দরিদ্র ও দুস্থ মানুষের কল্যাণে ব্যয় করি। তবেই সমাজের প্রতি আমাদের দায় কিছুটা হলেও পূরণ হবে।”


তিনি আরও বলেন, সমাজ পরিবর্তনের মূল চাবিকাঠি হচ্ছে মানবিকতা ও দায়িত্ববোধ। জাবা ফাউন্ডেশন সেই চেতনা নিয়েই কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, জাবা ফাউন্ডেশন ছাতক এলাকায় শিক্ষাবিস্তার, স্বাস্থ্যসেবা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ববি হাজ্জাজকে হত্যাচেষ্টার ঘটনায় জামায়াতের নিন্দা

1

পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

2

এসএসসি ফল প্রকাশ;সিলেটে পাসের হার ৬৮.৫৭, জিপিএ-৫ পেয়েছে ৩৬১

3

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

4

ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে

5

কানাইঘাটে পুলিশের অভিযানে ৮০ বস্তা ভারতীয় চা-পাতা আটক

6

কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার

7

সাদাপাথরে পাথর লুট ঠেকাতে সেচ্ছাসেবীর ওপর হামলা,

8

সিলেট নগরীতে ট্রাকের ধাক্কায় নারী চিকিৎসকের মৃ ত্যু

9

জৈন্তাপুরে নাইট ফুটবলে খেলতে গিয়ে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃ

10

চাচা শ্বশুরের বাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

11

ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

12

জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলনের ত্রি-বার্ষিক সম্মেলন, নতুন

13

ঢাকা–সিলেট মহাসড়কে তেলবাহী গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহ

14

এইচএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল, হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট

15

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

16

ডিবি হেফাজতে সাংবাদিক আনিস আলমগীর

17

হবিগঞ্জে আদালত প্রাঙ্গণে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার

18

কোম্পানীগঞ্জে মদ ও ফেনসিডিলের চালান জব্দ, র‍্যাবের জালে একজ

19

তারেক রহমান এসএসএফ নিরাপত্তা পাবেন কিনা, যা জানালেন রিজওয়ানা

20