টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইতিহাসের সেরা নির্বাচন আয়োজনের লক্ষ্য: সিলেটের নতুন এসপি আখতার উল আলম

একটি সুষ্ঠু, সুন্দর ও ইতিহাসের সেরা নির্বাচন অনুষ্ঠানের জন্য সিলেটের পুলিশ সচেষ্ট বলে জানিয়েছেন সিলেটের নতুন পুলিশ সুপার (এসপি) আখতার উল আলম। সোমবার সিলেটের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ দৃঢ়তার কথা জানান তিনি।পুলিশ সুপার বলেন, সিলেট সীমান্তবর্তী এলাকা। ভারতের ৬টি থানা সিলেটের সাথে কানেকটেড। তাই এখানে মাদক ও চোরাচালানের দৌরাত্মও আছে। এক্ষেত্রে সিলেট জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করবে।তিনি বলেন, সিলেট জেলা পুলিশের আরো দুটি চ্যালেঞ্জ আছে। একটি হলো- সাইবার অপরাধ বা সাইবার প্রতারণা। আরেকটি হলো- কিশোর গ্যাং। কিশোর গ্যাংও সারাদেশে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। আমি সিলেটে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম বন্ধ করতে চাই।গত ২৯ নভেম্বর সিলেট জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেন কাজী আখতার উল আলম। এরআগে ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় (পুলিশ-১ শাখা) জাকি করা প্রজ্ঞাপনে আখতার উল আলমকে সিলেটের দায়িত্ব প্রদান করা হয়। নির্বাচনের আগে এই বদলিকে অনেকে নির্বাচনকালীন পদায়ন বলছেন।

সিলেটে যোগ দেওয়ার পর সোমবার প্রথমবারের মতো সাংবাদিকদের সাাথে মতবিনিময় করেন নতুন এই পুলিশ সুপার। এসময় সাংবাদিকরাও সিলেটের বিভিন্ন ইস্যুতে নিজেদের মতামত দেন ও পুলিশ সুপারকে প্রশ্ন করেন। সিলেটে প্রবাসীদের নিরাপত্তা প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, সিলেট প্রবাসীবহুল এলাকা। আমার প্রথম প্রায়োরিটিতেই থাকবে প্রবাসী যারা আছেন, তাদের দেশ সফর নিরপদ রাখতে।

তিনি বলেন, সামনে নির্বাচন আছে। বাংলাদেশের ইতিহাসে ্এবার বেটার নির্বাচন করার কথা প্রধান উপদেষ্টা বলেছেন। নির্বাচন যাতে অবাধ হতে পারে, জনগন যাতে আস্থাশীল থাকে, নির্বাচনের পরিবেশ ভালো তাকে এ ব্যাপারে সবার সহযোগিতায় আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

সড়ক দুর্ঘটনা প্রসঙ্গ তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় অকালেই অনেক প্রাণ ঝরে যায়। এ ব্যাপারে আমরা সচেতনামূলক কার্যক্রম চালাবো। চালকের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সচেতন হলে সড়ক দুর্ঘটনা কমে যাবে। তিনি বলেন, কোন সাংবাদিক যদি হয়রানি মামলার শিকার হন, তদন্তে তার অপরাধ প্রমাণ না পেলে নাম বাদ দেওয়া হবে পুলিশ সুপার জানান, জেলায় চেকপোস্টের পরিমাণ বাড়ানো হবে। এখন ৩০টি চেকপোস্ট রয়েছে। এছাড়া ৪৬টি মোবাইল টিম মহাসড়কের লিংক রোডে টহলে আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, রাস্তার করুণ দশায়

1

আগামীকাল থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

2

দল নিষিদ্ধের বিধানসহ সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ জারি সোমবার

3

একদিনের মাছের মেলায় কোটি টাকার বাণিজ্য, মুখর জগন্নাথপুর মির

4

বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহম

5

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

6

কমলগঞ্জে গাঁজাসহ আটক ২

7

উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শুরু

8

বড়লেখায় ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

9

সিলেটে পারিবারিক ঝগড়ার ভিডিও ঘিরে তুমুল সংঘর্ষ, ওসিসহ তিন পু

10

সিলেটে রিকশাচালকের আত্মাহুতি: গায়ে পেট্রল ঢেলে মৃত্যু

11

উদ্ভূত পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠকের আহ্বান জামায়াত আমিরের

12

বালুচরে প্রতিপক্ষের হামলায় কিশোর গ্যাং সদস্যের মৃত্যু

13

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলার পলাতক আসামি হেলাল গ্রেপ্

14

বড়লেখায় পদক্ষেপ'র বিনামূল্যে চিকিৎসা সেবা

15

আজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

16

হবিগঞ্জে কালেঙ্গা সীমান্ত দিয়ে আরোও ২২ বাংলাদেশিকে পুশইন কর

17

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

18

নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

19

ছাতকে হাইওয়ে থানার উদ্যোগে নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা ও দুর্ঘ

20