টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন



সুনামগঞ্জ প্রতিনিধি::
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সামনে স্বাস্থ্য সহকারীরা এই কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে তারা তিন ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করেন এবং দাবি আদায়ের জন্য জোরালো স্লোগান দেন।
স্বাস্থ্য সহকারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা চাকরির স্বীকৃতি ও পদমর্যাদা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন, কিন্তু এখনো তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তারা বলেন, “আমাদের ন্যায্য অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। আমাদের চাকরির নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) হিসেবে স্বীকৃতি, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদায় উন্নীতকরণ এবং ১১তম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়ন করা হোক।”
তারা আরও জানান, দাবি পূরণ না হলে আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশের সকল ইপিআই কার্যক্রমসহ স্বাস্থ্য সহকারীদের আওতাধীন অন্যান্য কর্মসূচি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সদর উপজেলা শাখার সভাপতি ফরিদুল ইসলাম সোহেল, সংগঠনের উপদেষ্টা শহীদুল কবির চৌধুরী, মুজাহিদ মিয়া এবং পরিমল তালুকদার।
বক্তারা সরকারকে আহ্বান জানিয়ে বলেন, “২৬ হাজার স্বাস্থ্য সহকারীর ভবিষ্যৎ ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নের স্বার্থে অবিলম্বে এই ৬ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাহেবের বাজারে ভূমিদস্যু চক্র সক্রিয় প্রশাসনের হস্তক্ষেপ কাম

1

জুড়ীতে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

2

ছাতকে মুরগি চুরি নিয়ে দুই গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষে আহত ৫০

3

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

4

হাদির শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

5

গোয়াইনঘাটে সম্পদের জন্য বয়স্ক দম্পতির ওপর ছেলের নির্যাতন: ম

6

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

7

ধানমন্ডি ৩২-এ উত্তেজনা: বুলডোজার নিয়ে প্রবেশের চেষ্টা, কঠোর

8

করোনায় আরও দুইজনের মৃত্যু

9

দক্ষিণ সুরমায় সাংবাদিকের বাসায় হামলা, ভাঙচুর ও লুট, থানায় অভ

10

জগন্নাথপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার ব

11

সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু

12

১১ দফা দাবিতে ব্যাটারিচালিত রিকশা চালকদের সড়ক অবরোধ

13

২৪০-মামলা,-দ্বিগুণ-রাজস্ব-ছাতকে-অবৈধ-বালু-উত্তোলন-নিয়ে-প্রশা

14

শহীদ হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে নগরীতে পদযাত্রা

15

ছাতক পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

16

একদিনের মাছের মেলায় কোটি টাকার বাণিজ্য, মুখর জগন্নাথপুর মির

17

মধ্যনগরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের মায়ের ইন্তেকাল: যুবদলের

18

সুনামগঞ্জে ‘সরি’ না বলায় ডাক্তারকে ছু রি কা ঘা ত স্বেচ্ছাসেব

19

সুনামগেঞ্জর সাবেক এমপি শামীমা গ্রে প্তা র

20