টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

মধ্যনগর ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত



মো. আল আমিন, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার ৪নং মধ্যনগর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মধ্যনগর বাজার প্রাঙ্গণে এ সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি উপজেলা বিএনপির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার আবে হায়াত স্বাগত বক্তব্য প্রদান করে সম্মেলনের কার্যক্রম উদ্বোধন করে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক ও সহকারী নির্বাচন কমিশনার আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন কমিশনার আবুল বাসার, যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন কমিশনার মোশাহিদ তালুকদার এবং আহ্বায়ক কমিটির সদস্য ও নির্বাচন কমিশনার কামাল হোসেন।
এছাড়া উপজেলা যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. কামাল হোসেন এবং সঞ্চালনা করে যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন। প্রথম অধিবেশনে সাংগঠনিক কার্যক্রম, চলমান আন্দোলন-সংগ্রাম এবং তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার আলোচনা হয়।
পরে বিভিন্ন পদে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সভাপতি পদে বিপ্লব তালুকদার, সহ-সভাপতি পদে বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক পদে মো. মোশারফ হোসেন (থালা প্রতীক) ও জামাল তালুকদার (ফুটবল প্রতীক), যুগ্ম সাধারণ সম্পাদক পদে গোলাম কিবরিয়া এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. ফারুক মিয়া প্রতিদ্বন্দ্বিতা করেন।
দ্বিতীয় অধিবেশনে প্রত্যক্ষ ভোটগ্রহণের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিপ্লব তালুকদার, সাধারণ সম্পাদক পদে মো. মোশারফ হোসেন, সহ-সভাপতি পদে বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে গোলাম কিবরিয়া এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. ফারুক মিয়া নির্বাচিত হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

1

অচেতন করে শাবি ছাত্রীকে সংঘবদ্ধ ধ র্ষ ণে র অভিযোগ, আটক ২

2

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচজন দণ্ডিত

3

জগন্নাথপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, হাসপাতালে দুই

4

বিয়ানীবাজারে শিশু ধর্ষণ মামলা নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হও

5

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

6

ওসমানী মেডিকেল এলাকায় সুনামগঞ্জ ফার্মেসীর আড়ালে দালাল ও চাঁ

7

ছাতকে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ ও আলোচনা সভা অ

8

জাউয়াবাজারে হাইওয়ে পুলিশের ক্যাম্প উদ্বোধন

9

হাওরে বোরো ধান কাটার উৎসব, হাসি ফুটেছে কৃষকের মুখে

10

মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহ

11

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সিলেটসহ ৬৪ জেলায় ইইউ

12

সন্তানকে তিন মাসে ৩০ মিনিটও কোলে নিতে পারেননি হাদি!

13

সিলেটে শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশের খবরে আনন্দ মিছিল

14

সিলেটে বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্র ইউনিয়নের তিন নেতা আটক

15

জরিপের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুললেন সিলেটে সারজিস আলম

16

জগন্নাথপুরে কৃষকের মুখে হাসি ফোটাল বোরো ধান কর্তন উৎসব

17

সিলেট-২ আসনে বিএনপির দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

18

হোটেলে অনৈতিক কর্মকান্ডে ৪ জন গ্রেফতার

19

এলাকায় আতঙ্ক : ‘ডেভিল মতিন খাঁ’ গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ পু

20