টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে চলন্ত অটোরিকশা থেকে গুলি, প্রবাসীর ভাই গুলিবিদ্ধ



নিজস্ব প্রতিবেদক ::
সিলেটের বিশ্বনাথ উপজেলায় চাঞ্চল্যকর গুলির ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৪ জুন) রাত ৯টার দিকে উপজেলার দশঘর ইউনিয়নের লহরী ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা চলন্ত সিএনজি অটোরিকশা থেকে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। আহত ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম আজিজুর রহমান ওরফে আজিবুর (৪০)। তিনি দশঘর ইউনিয়নের নাচুনী গ্রামের মৃত ছিদ্দেক আলীর ছেলে। স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় আজিবুর নিজ জমিতে মাছ ধরার জন্য সেচ কার্যক্রম তদারকি করছিলেন। পাশে বসে চা পান করছিলেন কয়েকজন সহযোগী। ঠিক সেই সময় একটি অটোরিকশা থেকে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। গুলিটি আজিবুরের বাম হাতে বিদ্ধ হয়।
ঘটনার পরপরই এলাকাবাসী আজিবুরকে উদ্ধার করে বিশ্বনাথ থানা পুলিশকে অবগত করে এবং দ্রুত হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসেবে একই গ্রামের বাবুল আহমদ (৩৮), পিতা মৃত চমক আলী, নামের এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়েছে।
আহত আজিবুর জানান, “আমরা পাঁচ ভাইয়ের মধ্যে চারজনই যুক্তরাজ্যে থাকি। আমি দেশে একা। আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। আমার ধারণা, শত্রুরাই আমাকে হত্যা করার জন্য এই হামলা চালিয়েছে। সুস্থ হয়ে সব কিছু প্রকাশ করবো।”
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, “চলন্ত গাড়ি থেকে গুলি চালিয়ে পালানোর মতো ঘটনা সাধারণ নয়। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি। জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং সাধারণ মানুষ দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

1

সাদাপাথরে লুটের ঘটনায় চেয়ারম্যান আলমগীর গ্রে প্তা র

2

প্রবাসী ভোটারদের উৎসাহিত করতে বিশেষ কর্মসূচি নিচ্ছে নির্বাচন

3

ড. ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন

4

সুনামগঞ্জে মধ্যনগরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

5

সিলেটে ব্যবসায়ীকে হত্যার হুমকি থানায় জিডি

6

পাকিস্তান সফর নিয়ে দ্রুতই সিদ্ধান্ত চায় বিসিবি

7

জকিগঞ্জে ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা: নিহতের শ্যালক আটক

8

আজ মহান স্বাধীনতা দিবস

9

জুলাই পূর্ণ জাগরণ অনুষ্ঠানে ছাতক হাসপাতালের উদ্যোগে ফ্রি মেড

10

উদ্ভূত পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠকের আহ্বান জামায়াত আমিরের

11

নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমানবাহিনীকে কাজে লাগান

12

১৮ কোটি জনগণের ইউনূস আপনি, আমরা আপনাদের পদত্যাগ চাই না: ফারু

13

সিলেটের আলোচিত রায়হান হত্যা মামলা: আগামী ৭ জানুয়ারি রায় ঘোষণ

14

মাইসান গ্রুপের বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত

15

উৎসবমুখর পরিবেশে চলছে ডাকসু নির্বাচন

16

সুনামগঞ্জে হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২

17

কুলাউড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা,নিহত রুহির রহস্যজনক মৃত্যুতে

18

বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নে বিএনপির উঠান বৈঠক

19

এক মাসের মধ্যে আজ সবচেয়ে স্থিতিশীল খালেদা জিয়ার স্বাস্থ্য: ড

20