টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটের সিলগালা হোটেলে রহস্যজনক চুরি ও অগ্নিকাণ্ড


সিলেট নগরীর তালতলা এলাকার সিলগালা করা একটি আবাসিক হোটেলে রহস্যজনক চুরি ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৭টার দিকে হোটেল বিলাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হোটেল বিলাশের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে চুরি ও অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। কিছু সময় পর স্থানীয়রা হোটেল থেকে ধোঁয়া উড়তে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের হিসাবে, এ ঘটনায় প্রাথমিকভাবে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অন্যদিকে, হোটেল কর্তৃপক্ষ দাবি করেছে, আগুন লাগানোর আগে দুর্বৃত্তরা হোটেলে চুরির ঘটনাও ঘটিয়েছে। তাদের হিসাবে, এতে প্রায় ৭-৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
হোটেল বিলাশের ম্যানেজার লিটন মিয়া বলেন,
সকাল হোটেলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে এসে দেখি, হোটেলে চুরি হয়েছে এবং আগুন দেওয়া হয়েছে।”


হোটেলের মালিক শুকুর মিয়া লস্কর জানান,
“প্রশাসনের পক্ষ থেকে হোটেল সিলগালা করার পর থেকে এটি বন্ধ ছিল। মঙ্গলবার ভোরে কে বা কারা পেছনের দরজা ভেঙে চুরি ও অগ্নিসংযোগ করেছে। এতে আমাদের আনুমানিক ৭-৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি নিয়ে মামলা প্রক্রিয়াধীন।”


সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কুতুব উদ্দিন বলেন,
“বন্ধ হোটেলে আগুন দেখে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সামনের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন নেভাতে আমাদের দুইটি ইউনিট প্রায় ৪০ মিনিট কাজ করেছে।”


সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন,
ঘটনা বিষয়ে এখনও কোনো অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

1

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৩৩ গুণ

2

ছাতকের গোবিন্দগঞ্জে ১৫ বছরের কিশোরীকে গনধর্ষন

3

শাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম উত্তোলন করলেন আলী আব্বাস শাহিন

4

প্রবাসী ভোটারদের উৎসাহিত করতে বিশেষ কর্মসূচি নিচ্ছে নির্বাচন

5

ছাত্র জমিয়ত এর শাহ পরান থানার উদ্যোগে এস এস সি উত্তীর্ণদের

6

শান্ত–মুশফিকের ১৩০ রানের জুটিতে রাজশাহীর দাপুটে জয়

7

সিলেটে ভাঙচুর মামলায় বাসদ নেতাদের জামিন

8

জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সচেতনতায় ছাতকে ব্রাকের পাইলট প্র

9

জমিয়ত নেতা মাওলানা মুশতাক হত্যা : আব্দুল হাফিজ ৩ দিনের রিমান

10

বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নে বিএনপির উঠান বৈঠক

11

শাহপরাণ (রহ.) মাজার পুকুরে গলাকাটা মরদেহ উদ্ধার

12

মধ্যনগরে অনুমতি ছাড়া মাটি কাটায় দুইজনের জেল-জরিমানা

13

ছাতক সিমেন্ট ফ্যাক্টরির বিক্রয় দরপত্রে সর্বোচ্চ দরদাতার পে–অ

14

বড়লেখায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকারসহ ৩০লাখ টাকার ম

15

আচরণবিধি মেনে ২০ জানুয়ারি শাবিপ্রবিতে শাকসু ও হল সংসদ নির্বা

16

জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন প্রধান উপদেষ্টা

17

তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ: সামাজিক

18

ফ্যাসিবাদ বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন উত্তম: চরমোনাই পির

19

সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্য

20