টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

তালাক দেওয়া স্ত্রীকে বন্ধুদের নিয়ে গ ণ ধ র্ষ ণ

সিলেটের জৈন্তাপুরে তালাক দেওয়া স্ত্রীকে কৌশলে ডেকে দুই বন্ধুসহ গণধর্ষণের অভিযোগ উঠেছে এক ট্রাকচালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে জৈন্তাপুর উপজেলার একটি হাওড়ে।ভুক্তভোগী নারীর মৌখিক অভিযোগের ভিত্তিতে ভোররাত থেকে ছদ্মবেশে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাষণ্ড সাবেক স্বামী মুমিন ও তার বন্ধু বদরুলকে আটক করেছে জৈন্তাপুর থানা পুলিশ।


 

জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান জানান, ভোরে এক সন্তানের জননী ত্রিশোর্ধ এক নারী অভিযোগ করেন জৈন্তাপুর উপজেলার ফান্দু গ্রামের মৃত আব্দুল কালামের ছেলে মুমিনের সঙ্গে তার বিয়ে হয় কয়েক বছর আগে। তাদের একটি সন্তান রয়েছে। কিছুদিন আগে তাকে তালাক দিয়ে আরও একটি বিয়ে করে মুমিন। শনিবার রাতে তাকে জরুরি কথা আছে বলে ডেকে একটি নির্জন হাওড়ে নিয়ে যায়। সেখানে তাকে মুমিন ও তার দুই বন্ধু জোরপূর্বক ধর্ষণ করে।

 

ওসি জানান, এমন অভিযোগ পেয়েই ভোরবেলায় ছদ্মবেশে অভিযানে নামে জৈন্তাপুর থানা পুলিশের একটি টিম। প্রথমে দরবস্ত এলাকা থেকে প্রধান অভিযুক্ত মুমিনকে আটক করে পুলিশ। পরে তাকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মুমিনের বন্ধু বদরুলকে আটক করা হয়। আরও এক অভিযুক্তকে ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুড়ীতে বেসরকারি স্কুল কলেজ কর্মচারীদের কর্মবিরতি পালন।

1

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের

2

নির্যাতনের শিকার ছোট ভাইয়ের স্ত্রী, অভিযুক্ত সহকারী শিক্ষক র

3

সৌদিজুড়ে চলছে প্রবল ঝড়-বৃষ্টি, বন্যার শঙ্কা

4

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

5

ভোরে সিলেটজুড়ে ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৫.৪

6

জগন্নাথপুরে তামাক নিয়ন্ত্রণে প্রশাসনের প্রশিক্ষণ উদ্যোগ

7

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

8

ইরানে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত

9

দুপুরের মধ্যে সিলেটসহ যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে

10

সুনামগঞ্জে বিএনপি থেকে বহিষ্কৃত তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্

11

সারা দেশে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪৫

12

ছাতকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

13

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

14

পালাতক মেয়র আনোয়ারজ্জামানকে আসামী করে আরেকটি মামলা দায়ের

15

জগন্নাথপুরের কনটেন্ট ক্রিয়েটর লিটনের কর্মকাণ্ডে সিলেটের সম্ম

16

অগ্নিকাণ্ডের পর শাহজালালে নিরাপদে প্রথম ফ্লাইট অবতরণ

17

উত্তরায় বিমান বিধ্বস্ত: পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

18

সিলেটের যেসব এলাকায় শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

19

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

20