টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্য

যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সব সম্পত্তি জব্দ করেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ)।

বুধবার (১১ জুন) রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার তদন্তকারী ইউনিট (আই-ইউনিট) এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।প্রতিবেদনে বলা হয়েছে, গতরাতে আই-ইউনিটকে দেওয়া এক বিবৃতিতে এনসিএ-এর একজন মুখপাত্র জব্দকরণের আদেশ নিশ্চিত করেন। ওই কর্মকর্তা বলেন, ‘চলমান সিভিল তদন্তের অংশ হিসেবে এনসিএ সাইফুজ্জামান চৌধুরীর বেশ কয়েকটি সম্পত্তি জব্দকরণের আদেশ পেয়েছে।’

এনসিএ জব্দ করার ফলে এখন সাইফুজ্জামান চৌধুরী এসব সম্পদ বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না।

প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের নেতা সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করে বাংলাদেশ। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।  

এর আগে শেখ হাসিনার ঘনিষ্ঠ আহমেদ শায়ান এফ রহমান ও তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমানের প্রায় ৯ কোটি পাউন্ডের সম্পত্তি জব্দ করে এনসিএ।

বন্দর নগরী চট্টগ্রামের একটি প্রভাবশালী পরিবারের সন্তান সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে পালিয়ে যান এই সাবেক ভূমিমন্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে দিল জনত

1

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৩ পুলিশ সদস্য নিহত

2

জুড়ীতে হাকালুকি হাওর সংরক্ষণে গণশুনানি

3

নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না: সিইসি

4

মাধবপুর-চুনারুঘাট আসনে ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরি, সম্প

5

জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও খামারিদের ক্ষমতায়নে আফতাব ফিড কা

6

কারাগার থেকে পলায়নের ১ বছর পর সিলেটের রিপন গ্রেফতার

7

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

8

ছাতক- দোয়ারা বাজার খেলাফত মজলিসের ত্রয়োদশ সংসদ নির্বাচনে প

9

কুলাউড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন উত্ত

10

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

11

হবিগঞ্জে ভাবী, ভাতিজীসহ ত্রিপল হত্যা মামলায় দেবরের মৃত্যুদন

12

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের

13

নানীর বাড়ী’ থেকে জুয়া খেলা অবস্থায় আটক- ১০

14

বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে লাগবে তিন যোগ্যতা

15

সিলেটে ‘হাসির সন্ধানে এএফপিসি’র শিক্ষা উপকরণ বিতরণ

16

ছাতকের দোলারবাজার ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

17

ছাতকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

18

নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন খালেদা জিয়া ও তারেক

19

আ.লীগ আমলের সব নির্বাচনকে অবৈধ ঘোষণার দাবি এনসিপির

20