টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নে বিএনপির উঠান বৈঠক



বিএনপির ৩১ দফায় কৃষকদের
উন্নয়নের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে
----ড. এনামুল হক চৌধুরী...


 বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, জনগণই রাষ্ট্রের মালিক, এই বিশ্বাস থেকেই আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফার রূপরেখা প্রণয়ন করেছেন। সেখানে কৃষকদের উন্নয়নের ব্যাপারে সুস্পষ্টভাবে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্রক্ষমতায় যেতে পারলে কৃষকের উৎপাদিত পণ্যের যৌক্তির মূল্য নিশ্চিত করা হবে। উৎপাদিত কৃষিপণ্যের বিপরীতে বীমা সুবিধা চালু করা হবে। প্রয়োজনে কৃষিপণ্যের এ বীমার প্রিমিয়ামের অর্ধেক রাষ্ট্র বহন করবে।
তিনি বলেন, বিএনপির ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কার নয়, এটি রাষ্ট্র পুনর্গঠনের একটি পূর্ণাঙ্গ রূপরেখা। এখানে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, অর্থনীতি ও সুশাসন-সবক্ষেত্রেই বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরা হয়েছে। বিএনপি জনগণের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এই দেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করতে চায়। তাই ৩১ দফার পক্ষে সর্বত্র জনমত গঠন করতে তৃনমূল বিএনপিকে কাজ করতে হবে। 
তিনি বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ওস সহযোগি সংগঠন আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উঠান বৈঠকে শেওলা ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজমুল হক চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও সহ-সভাপতি সাহাবুল ইসলাম চৌধুরী তারিনের পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট জুবের আহমদ খান ও চারখাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ করিম আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা হেলাল আহমদ, প্যানেল চেয়ারম্যান ফখরুল ইসলাম মেম্বার, ফজলে রাব্বি চৌধুরী ইরাদ, লাল মিয়া (লালই), শ^র বাবু, শেলু মিয়া ও আবু নাসের চৌধুরী (শামা) প্রমূখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে পান্ডারগাঁও ও দোহালিয়া ইউনিয়ন বিএনপির কর্মী সম

1

ছাতকে যুক্তরাজ্য প্রবাসীর জসীমউদ্দিনের অর্থায়নে শিক্ষার্থীদে

2

৪৪তম বিসিএসে বড়লেখার দুই মেধাবীর সাফল্য

3

দক্ষিণ সুরমায় নাম্বার প্লেটবিহীন মোটরসাইকেলের দৌরাত্ম্য: ছিন

4

মঙ্গলবার থেকে সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ থাকবে

5

হবিগঞ্জে ট্রাকের সাথে ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

6

কুলাউড়ায় স্কুলছাত্রী নাফিয়া হত্যা: ১৮ ঘণ্টায় গ্রেপ্তার আসাম

7

ফেঞ্চুগঞ্জ বাজারে আলহাজ্ব এম এ মালিক এর গণসংযোগ ও পথসভা অনুষ

8

দিরাইয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প

9

ছাতক সীমান্ত দিয়ে পুশইন করা ১৭জনকে মানবিক সহায়তা দিলেন ইউএনও

10

আজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

11

হাসিনার মামলার রায় পড়া শুরু

12

মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

13

সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়া পুনর্নির্ধারণ

14

ছাত‌কে সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন থানায় হস্তান্তর

15

চৌহাট্টায় সাংবাদিকদের ওপর হামলা চেষ্টার অভিযোগ, পুলিশের ভিন্

16

সুনামগঞ্জে পর্যটন স্পটে বিদেশী মদসহ পর্যটক গ্রেপ্তার

17

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

18

বালুচরে প্রাইম ব্যাংকের এজেন্ট আউটলেটের উদ্বোধন

19

সহপাঠীর সঙ্গে বেড়াতে গিয়ে জকিগঞ্জে স্কুলছাত্রী গণধর্ষণের শিক

20