টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

ডাকসু নির্বাচনে ভোট চেয়ে ছাত্রদল নেতা বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল প্যানেলের জন্য মোবাইলে কল দিয়ে ভোট চাইতে গিয়ে বহিষ্কৃত হয়েছেন ছাত্রদল নেতা ইমতিয়াজ আলী সুজন। তিনি খুলনার রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ছিলেন। শনিবার রাতে সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো সাংগঠনিক নির্দেশনা ছাড়াই আসন্ন ডাকসু নির্বাচনে অযাচিতভাবে ভোট প্রার্থনা করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইমতিয়াজ আলী সুজনকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এর আগে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ইমতিয়াজ আলী সুজন নিজেকে রূপসা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পরিচয় দিয়ে একজন শিক্ষার্থীর কাছে ফোনে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘আবিদ-হামিম-মায়েদ পরিষদ’-এর প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। তিনি আরও উল্লেখ করেন, জিএস পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ তানভীর বারী হামিম খুলনার রূপসার বাসিন্দা ও সাবেক ছাত্রদল নেতা আজিজুল বারী হেলালের ভাতিজা।

জানা গেছে, ইমতিয়াজ আলী সুজন রূপসা সরকারি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি নিজের ফেসবুক আইডিতেও ডাকসুর জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিমের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন এবং তার পোস্ট শেয়ার করছিলেন।

এ নিয়ে ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী তানভীর বারী হামিম বলেন, ডাকসু ঢাবি শিক্ষার্থীদের অধিকার। কোনো অতি-উৎসাহী নেতাকর্মী আবেগপ্রবণ হয়ে আমাদের জন‍্য প্লিজ ভোট চাইবেন না। আমরা আপনাদের আবেগ-অনুভূতিকে শ্রদ্ধা জানাই। কিন্তু এ ধরনের কাজ শিক্ষার্থীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

1

সৌদিজুড়ে চলছে প্রবল ঝড়-বৃষ্টি, বন্যার শঙ্কা

2

সিলেটে হকার ও ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযানে মাঠে নামলেন

3

সিলেটে ভাঙচুর মামলায় বাসদ নেতাদের জামিন

4

সিলেটের যে সব এলাকায় শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

5

ওসমান হাদি মারা গেছেন

6

ওসমানীনগরে সড়কের পাশে সিএনজি চালকের রক্তাক্ত মরদেহ, ছিনতাইকা

7

বড়লেখায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

8

যুক্তরাষ্ট্রে মৌলভীবাজারের দিদারুলের দাফন সম্পন্ন,

9

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

10

সিলেটে ৫ প্রার্থীর মনোয়নপত্র স্থগিত, ৭ জনের বাতিল

11

নবীগঞ্জে বাবার বটির আঘাতে মেয়ের মর্মান্তিক মৃত্যু

12

শাকসু নির্বাচন নিয়ে আল্টিমেটাম: রাত ৯টার মধ্যে নিশ্চয়তা না এ

13

জীবিত আছেন ইলিয়াস আলী! যা জানালেন বিএনপি নেতা

14

ছাতকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিক

15

নির্বাচন প্রক্রিয়ায় ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করবেন না: জামায়াত

16

পাথর লুটেরাদের তালিকা চায় হাইকোর্ট, ফিরিয়ে দিতে হবে সাদাপাথর

17

ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই স্বৈরাচারমুক্ত দেশে গণতন্ত্রের

18

জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন

19

ডাকসু নির্বাচন আজ

20