টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে বোরো মৌসুমে বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকেরা



মো:আল আমিন
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার হাওরাঞ্চলে পানি নামতে শুরু করায় ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে আবাদযোগ্য জমি। এতে দুই উপজেলার কৃষকেরা বোরো মৌসুমের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। হাওরের মাঠজুড়ে এখন বীজতলা তৈরির কাজ চলছে দ্রুতগতিতে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে মধ্যনগর ও ধর্মপাশা মিলিয়ে ১ হাজার ৫৩৪ হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৯৯০ হেক্টর জমিতে ইতোমধ্যে বীজতলা প্রস্তুত শেষ হয়েছে। কৃষি বিভাগ আশা করছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শতভাগ বীজতলা তৈরির কাজ সম্পন্ন হবে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, আধুনিক চাষযন্ত্রের পাশাপাশি এখনো অনেক কৃষক প্রাচীন পদ্ধতিতে গরু দিয়ে জমি চাষ করছেন। অনেক মাঠে রোপা আমন সংগ্রহের পাশাপাশি চলছে বোরো বীজতলা তৈরির কাজ। স্থানীয় কৃষকদের ভাষ্য, এখন বোরো বীজতলা তৈরির ভরা মৌসুম।
কৃষক রহিছ মিয়া, জালাল উদ্দিন, হানিফ মিয়া ও মঞ্জু সরকার বলেন, আমন ধান কাটার পাশাপাশি বোরো বীজতলা তৈরিতেও তাঁরা ব্যস্ত। বীজতলার চারা রোপণের উপযোগী হলে সেগুলো সংগ্রহ করে মূল জমিতে রোপণ করা হবে। এ বছর বীজতলা তৈরির জন্য আবহাওয়া অনুকূলে রয়েছে।
মধ্যনগরের শালদীঘা হাওরের কৃষক আব্দুল আজিজ জানান, তিনি ২২ শতক জমিতে বোরো বীজতলা তৈরি করেছেন। আবহাওয়া ভালো থাকায় এবার মানসম্মত চারা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে ফলনও ভালো হবে বলে জানান।
মধ্যনগর উপজেলার দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আশয়াদ বিন খলিল রাহাত জানান, আগামী ১০–১২ দিনের মধ্যেই শতভাগ বীজতলা তৈরির কাজ শেষ হবে। আবহাওয়া অনুকূলে থাকলে নির্ধারিত সময়ে কৃষকেরা বোরোধান রোপণ করতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

1

এটি শুধু রাস্তা নয়,আমাদের বাঁচার পথ" কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে

2

আশুগঞ্জ–সরাইল চারলেন মহাসড়কের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হবে:

3

ছাতক থানা প্রাঙ্গণে জামে মসজিদের পূর্ণ নির্মাণ কাজের উদ্বোধন

4

সুনামগঞ্জ সীমান্তে গরু আটককে কেন্দ্র করে সংঘর্ষে নৌকার মাঝি

5

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

6

আসামের সঙ্গে সিলেটের বহু অংশ জুড়ে দেওয়া হয়েছে: নাহিদ ইসলাম

7

সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বড়লেখায় নিসচা'র সচেতনতা মূলক ল

8

পাথর কোয়ারী খুলে না দিলে, ৫ আগস্টের মতো আন্দোলন ছাড়া উপায় থা

9

২৪ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

10

সৌদিজুড়ে চলছে প্রবল ঝড়-বৃষ্টি, বন্যার শঙ্কা

11

সিলেটের ছয় আসনে মনোনয়ন দাখিল করলেন ৪৭ প্রার্থী

12

সাবেক মেয়র কামরানের বাসায় অভিযান: নবম শ্রেণির শিক্ষার্থী আটক

13

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন সিন্ডিকেট সদস্য হলেন ৫ জন

14

ফুটপাত ও সড়কে অবৈধ ব্যবসা: সিলেট মহানগরীতে ১০ হকার আটক, জরিম

15

ছাতকে সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

16

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

17

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

18

মধ্যনগরে সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

19

সিলেটসহ সারা দেশে বৃষ্টির আভাস

20