টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সচেতনতায় ছাতকে ব্রাকের পাইলট প্রকল্পের কার্যক্রম শুরু



নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ :
জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সুনামগঞ্জের ছাতক উপজেলায় ব্রাকের উদ্যোগে এবং গ্লোবাল ফান্ডের সহযোগিতায় একটি পাইলট প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (২৩ জুলাই) উপজেলার কৈতক হাসপাতালে তিনটি ইউনিয়নের মনোনীত সমাজকর্মীদের অংশগ্রহণে এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণটি পরিচালনা করেন ব্রাকের সিসিএইচ (Community Health) কর্মকর্তা মাহমুদুর রহমান।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুয়েব আহমদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জালাল আহমদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যকর্মী আছমা বেগম, চরমহল্লা ইউনিয়নের ইউপি সদস্য নাসির উদ্দিন, জাউয়াবাজার ইউনিয়নের ইউপি সদস্য আ. নুর, আমতর আলী ও আব্দুল জলিল; দি হাঙ্গার প্রজেক্টের প্রতিনিধি হারান ধর সাংবাদিক ও ইউপি সদস্য অজিত কুমার দাশ  এবং ছাতকের বিভিন্ন ইউনিয়নের সমাজকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, ২০০৩ সাল থেকে গ্লোবাল ফান্ড বিশ্বব্যাপী স্বাস্থ্য ও জলবায়ু বিষয়ক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তারই অংশ হিসেবে ব্রাক ছাতকে প্রতি ইউনিয়নে ৯ জন করে সমাজকর্মীকে যুক্ত করে স্থানীয় জনগণকে সচেতন করতে কাজ শুরু করেছে।
এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো—জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে জনসাধারণকে সচেতন করা, স্বাস্থ্য বিষয়ে তথ্য ও সহায়তা পৌঁছে দেওয়া এবং পরিবেশবান্ধব জীবনযাপনে উৎসাহিত করা।
বক্তারা আশা প্রকাশ করেন, ব্রাকের এই উদ্যোগ ছাতক উপজেলায় জলবায়ু ও স্বাস্থ্যসংক্রান্ত সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

1

সিলেট নগরীতে ট্রাকের ধাক্কায় নারী চিকিৎসকের মৃ ত্যু

2

ছাতকে মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের

3

সুনামগঞ্জের শহীদ মিণারে বিজিবি”র অভিযানে ১০ লাখ টাকার ভারতীয়

4

সিলেটে ৪৮ বিজিবির অভিযানে দেড় কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

5

মধ্যনগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কর

6

বড়লেখায় স্ত্রীকে হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে স্বামী

7

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

8

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

9

জুলাই সনদ তৈরির প্রক্রিয়াটি স্বচ্ছ রাখার নির্দেশ প্রধান উপদে

10

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

11

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

12

১৫ বছরের সাংবাদিকতা নিয়ে তদন্ত হবে: প্রেস সচিব

13

ভাটি বাংলার যুবক হেলালকে ঘিরে আলিয়া মাঠে জনসভার বাড়তি আগ্রহ

14

চাঁদাবাজ–দখলবাজদের কঠোর পরিণতির হুঁশিয়ারি জামায়াত আমীর ডা. শ

15

কোম্পানীগঞ্জে অভিযানে ১৭টি ক্রাশার মেশিন ধ্বংস

16

ছাতক সমাজসেবা অফিসে আগুন নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী

17

দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার ছাতক প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলে

18

খালেদা জিয়ার সবশেষ অবস্থা ও বিদেশ যাওয়া নিয়ে যা জানালেন রিজভ

19

আজকের মধ্যে ক্রিকেটাররা মাঠে না ফিরলে বিপিএল বন্ধ করে দেবে ব

20