টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদ বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন উত্তম: চরমোনাই পির

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পির চরমোনাই বলেছেন, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের জন্য দেশের অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে। এমন নির্বাচন একদিকে রাজনৈতিক স্থিতিশীলতা অন্যদিকে অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব নিশ্চিত করবে। 

তিনি বলেন, পিআর পদ্ধতিতে দলগুলো ভোটের অনুপাতে সংসদীয় আসন পায়, ফলে কোনো দল এককভাবে ক্ষমতা দখল করতে পারে না এবং সংসদে ছোট দলগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। এতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আলোচনা, আপস এবং যৌথ সিদ্ধান্ত গ্রহণের পরিবেশ তৈরি হয়। 

মঙ্গলবার বিকালে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে দরগাহ গেটে সিলেট নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সুলেমান হলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

চরমোনাই পির বলেন, পিআর পদ্ধতি হলো সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ, যার ফলে একনায়কতান্ত্রিক প্রবণতা প্রতিহত করা সম্ভব হবে। এ পদ্ধতির নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বিকেন্দ্রীকরণ সম্ভব হয়। কারণ এতে বড় দলগুলোর একচ্ছত্র আধিপত্য কমে আসে এবং ছোট দলগুলোর অংশগ্রহণ বাড়ে। রাজনৈতিক বৈচিত্র্যকে সম্মান করতে এবং আইন প্রণয়ন প্রক্রিয়াকে অধিকতর ও জবাবদিহিমূলক করতে আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক নির্বাচন পদ্ধতির পথে আমাদের চলতে হবে। এটাই সর্বোত্তম পদ্ধতি। 

তিনি বলেন, মুসলমানদের অনৈক্যের কারণে বর্তমান মুসলিম বিশ্ব আজ দিশেহারা। বাংলাদেশের মুসলমান একটি বিভীষিকাময় পরিস্থিতিতে বাস করছে। সমাজে-রাষ্ট্রে সব জায়গায় ইসলাম ও ইসলাম প্রিয় জনগণকে কোণঠাসা করার সর্বাত্মক প্রচেষ্টা চলছে। 

তিনি আরও বলেন, ওলামায়ে কেরামের দায়িত্ব অনেক তা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে পালন করে তাহলে জালিম শক্তি আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। অতীতে উপমহাদেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে জালিমের বিরুদ্ধে ভূমিকা পালন করেছেন। আমাদের ছোটখাটো পার্থক্য যেন বিভেদের কারণ না হয়, তাহলে মুসলিম সমাজ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা সভাপতি মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পির সাহেব বরাইগ্রামী শায়খ মাওলানা নুরুল ইসলাম, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মুফতি রেজাউল করিম আবরার, জামেয়া গলমুকাপন মাদ্রাসার শাইখুল হাদিস শায়খ মাওলানা রুহুল আমিন, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সিলেট বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি মাঈনুদ্দীন খান তানভীর, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট মহানগরের সভাপতি আসআদ উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর সভাপতি মাওলানা গাজী রহমতুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি সাইদ আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরীর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, শিক্ষা সচিব মাওলানা মাশুক আহমদ সালামী, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুতাছিম বিল্লাহ জালালী প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত এলাকা এখন ‘গাজা’

1

জগন্নাথপুরের কলকলিয়া বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল

2

তারেক রহমান যেদিন দেশে ফিরবেন কারো অপেক্ষা করবেননা ঢাকায় চলে

3

যুব সমাজই ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে: ডা. শফিকুর রহমান

4

চোরাচালানবিরোধী অভিযানে সিলেটে বিজিবির বড় সাফল্য

5

মধ্যনগরে সংঘর্ষ: আহত ব্যক্তি বললেন, আসামিদের চিনি না

6

ঈদুল আজহা মানুষকে শান্তি, ত্যাগ ও সাম্য শেখায়: প্রধান উপদেষ্

7

জায়ফরনগর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন।

8

পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

9

ফুটপাত ও সড়কে অবৈধ ব্যবসা: সিলেট মহানগরীতে ১০ হকার আটক, জরিম

10

দক্ষিণ সুরমায় নাম্বার প্লেটবিহীন মোটরসাইকেলের দৌরাত্ম্য: ছিন

11

মধ্যনগরে কামরুজ্জামান কামরুলের বিশাল জনসমাবেশে জনতার ঢল

12

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

13

১০ বছরের ভাতিজিকে কুপিয়ে খু*ন করল চাচা

14

সিলেটে সুধীজনদের সঙ্গে যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মশাহিদ হো

15

সুনামগঞ্জ সীমান্তে গরু আটককে কেন্দ্র করে সংঘর্ষে নৌকার মাঝি

16

সিলেটে ক্বীন ব্রীজের পাশে ছুরিকাঘাতে যুবক খু*ন

17

বিশ্বনাথে চলন্ত অটোরিকশা থেকে গুলি, প্রবাসীর ভাই গুলিবিদ্ধ

18

দারুল মিল্লাত জামেয়া ইসলামিয়া মাদ্রাসা ও আবরু মিয়া-খুরশেদা ব

19

খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালনের কর্মসূচি বিএনপির

20