টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

রশিদপুরে পুরাতন কূপে নতুন গ্যাসের সন্ধান

সিলেটের রশিদপুর গ্যাস ফিল্ডের ৩নং পুরাতন কূপে নতুন করে গ্যাসের সন্ধান মিলেছে। কূপটি থেকে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশাবাদ করা হচ্ছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স তার নিজস্ব রিগ দিয়ে কূপটির ওয়ার্কওভারে সফল হয়েছে।

হবিগঞ্জের বাহুবলে অবস্থিত ওই কূপটিতে গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) ওয়ার্কওভারের সময় প্রাকৃতিক গ্যাসের প্রবাহ নিশ্চিত করেছে বাপেক্স। আগামী দশ বছর কূপটি থেকে গ্যাস পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন কর্তৃপক্ষ। ওয়ার্কওভার কাজে প্রায় ৭৩ কোটি টাকার মতো খরচ প্রাক্কলন করা হয়েছে। কুপটি থেকে গ্যাসের উপজাত কনডেনসেট পাওয়া যাবে বলে জানা গেছে।

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের আওতাধীন গ্যাস ফিল্ডগুলোতে ব্যাপক উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রশিদপুর-৩ এর পাশাপাশি কৈলাশটিলা-১ ও বিয়ানীবাজার-২ কূপের ওয়ার্কওভারের কাজ চলমান রয়েছে।

রশিদপুর গ্যাস ফিল্ডের সবচেয়ে সুবিধার হচ্ছে পাইপলাইন ও প্রসেস প্ল্যান্ট বিদ্যমান রয়েছে। গ্যাস উত্তোলন ও সরবরাহের ক্ষেত্রে অন্য কোনো জটিলতা নেই কূপটিতে। এর আগে গত ১২ জুলাই পুরাতন এই কুপটিতে অনুসন্ধান শুরু করে বাপেক্স।

রশিদপুর গ্যাসফিল্ডের ডিজিএম সুমন বিকাশ দাশ বলেন- আমরা এখনও কুপটি বুঝে পাইনি। আশা করছি আগামি ৭ থেকে ১০ দিনের মধ্যে বুঝে পাব। আশা করা যাচ্ছে কুপটি থেকে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। তবে বিস্তারিত সব কাজ শেষ করে বলা যাবে।

বর্তমানে রশিদপুর গ্যাস ফিল্ডের ১১টি কুপের মধ্যে ৭টি কুপ থেকে প্রতিদিন গড়ে ৬২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে সরবরাহ করা হচ্ছে। নতুন কুপ থেকে ৮ মিলিয়ন গ্যাস পেলে শুধু রশিদপুরের ৮ টি কুপ থেকে দৈনিক গড়ে মিলবে ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌতুকের দাবিতে শিক্ষিকা নির্যাতন—স্বামীকে কারাগারে পাঠানোর ন

1

বড়লেখায় রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

2

জাতীয় পার্টি জিন্দা লাশ: নানকের সঙ্গে ফোনালাপে হাসিনা

3

এজেন্ট বের করে দেওয়া ও সাংবাদিক ঢুকতে না দেওয়ার অভিযোগ

4

মধ্যনগরে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধ

5

ডাকসু নির্বাচনে ভোট চেয়ে ছাত্রদল নেতা বহিষ্কার

6

সরকারি উদ্যোগে সিলেটে গণঅভ্যুত্থানে শহিদ ১৪ জনের নামে বৃক্ষর

7

বিদেশ নেওয়ার মতো অবস্থায় নেই খালেদা জিয়া: বিএনপি মহাসচিব

8

সুনামগঞ্জে মধ্যনগরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

9

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী আটক

10

জায়ফরনগর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন।

11

ওসমানীনগরে সড়কের পাশে সিএনজি চালকের রক্তাক্ত মরদেহ, ছিনতাইকা

12

মধ্যনগরে সড়ক দুর্ঘটনায় আহত ঝর্ণার চিকিৎসায় উপজেলা বিএনপির সহ

13

জগন্নাথপুরে ভাগ্নের হাতে মামা খু ন

14

ছাত‌কে সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন থানায় হস্তান্তর

15

ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক- এনা সংঘর্ষ, ইউনিকের হেল্পার নিহত

16

সিলেটের যেসব এলাকায় কাল বিদ্যুৎ থাকবে না

17

নির্বাচনে উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ

18

ছাতকে চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে মামলা

19

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশিসহ নিহত ৫

20