টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরের ফাইনালে উঠে গেল চট্টগ্রাম রয়েলস। আজ মঙ্গলবার পয়েন্ট টেবিলের শীর্ষ দল রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে শেখ মেহেদি হাসানের নেতৃত্বাধীন চট্টগ্রাম।এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী ও চট্টগ্রাম। টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৩৩ রানে অলআউট হয় রাজশাহী।

দলের হয়ে ৩৭ বলে তিন চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম। দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে ইনিংসের শেষ দিকে ব্যাট করতে নেমে মাত্র ১৫ বলে দুই চার  আর তিন ছক্কায় ৩২ রান করেন আব্দুল গফফার সাকলাইন। 

টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে চট্টগ্রাম। ওপেনিং জুটিতে ৭০ বলে ৬৪ রানের পার্টনারশিপ গড়েন দুই ওপেনার মিরাজ বেগ ও মোহাম্মদ নাইম। ৩৮ বলে তিন বাউন্ডারিতে ৩০ রান করে ফেরেন নাইম।

দ্বিতীয় পজিশনে ব্যাটিংয়ে নেমে ১৪ বলে দুই ছক্কায় ২০ রান করে ফেরেন হাসান নওয়াজ। ৮ বলে ১১ রান করে ফেরেন আসিফ আলি।

ইনিংস ওপেন করতে নেমে দলকে জয়ের দুয়ারে নিয়ে সাজঘরে ফেরেন ওপেনার মিরাজ বেগ। দলের জয় নিশ্চিত হওয়ার মাত্র ১০ রান আগে সাজঘরে ফেরেন মিরাজ। তার আগে ৪৭ বলে চার বাউন্ডারিতে করেন ৪৫ রান। 

এরপর আমের জামেলকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন অধিনায়ক শেখ মেহেদি হাসান। তিনি মাত্র ৯ বলে দুই ছক্কায় ১৯ রান করে অপরাজিত থাকেন। 

দিনের প্রথম ম্যাচে এলিমিনেটর খেলায় রংপুর রাইডার্সকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করে সিলেট টাইটানস।

আগামীকাল বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স সেই ম্যাচে যারা জিতবে তারা শুক্রবার বিপিএলের ফাইনালে চট্টগ্রামের মুখোমুখি হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনের মাছের মেলায় কোটি টাকার বাণিজ্য, মুখর জগন্নাথপুর মির

1

শাকসু নির্বাচন নভেম্বরের ২য় সপ্তাহে

2

তাহিরপুরে প্রবাসী নারীর পরিবারের ওপর হামলা-লুটপাট: ন্যায়বিচ

3

তারেক রহমানের আহ্বানে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মিজান চৌধুর

4

মধ্যনগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কর

5

জগন্নাথপুরে খাস জমিতে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদে ভ্রাম্যমাণ

6

এখনো নেভেনি মিরপুরের আগুন, যা বললেন ফায়ার সার্ভিস কর্মকর্তা

7

ঠাকুরগাঁওয়ে বিএসএফের হাতে অপহৃত বাংলাদেশি যুবক

8

মধ্যনগর উপজেলার প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক তুহিন হত্যার

9

পাকিস্তান সফর নিয়ে দ্রুতই সিদ্ধান্ত চায় বিসিবি

10

সিলেটে ৫ প্রার্থীর মনোয়নপত্র স্থগিত, ৭ জনের বাতিল

11

আম না পাড়ায় শিশু রিংকনের হত্যা: চাপা পড়া সত্য উন্মোচনে পিবিআ

12

কারাগার থেকে পলায়নের ১ বছর পর সিলেটের রিপন গ্রেফতার

13

মৌলভীবাজারে পরিত্যক্ত অবস্থায় ৬টি এয়ারগান ও ২০ রাউন্ড গুলি উ

14

গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু মারা গেছেন

15

যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ

16

সাম্য’র হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে সিলেটে

17

জগন্নাথপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, হাসপাতালে দুই

18

নির্বাচন যত দেরি হবে, দেশ তত পিছিয়ে যাবে:সিলেটে মির্জা ফখরু

19

ছাতকে পরিত্যক্ত স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অবৈধ অস্ত্র উদ্ধার,

20