টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

সমাবেশ মঞ্চে আসছেন জামায়াত নেতারা, চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশের মঞ্চে আসা শুরু করেছেন দলের শীর্ষ নেতারা। সকাল সাড়ে ৯টায় মঞ্চে পৌঁছান দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।

এ সময় তিনি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে উপস্থিত নেতাকর্মীদের সালাম ও শুভেচ্ছা জানান এবং সমাবেশের শান্তিপূর্ণ সমাপ্তির জন্য সবার সহযোগিতা কামনা করেন। তিনি আরও জানান, দুপুর ২টা থেকে জাতীয় নেতারা বক্তব্য দেবেন।

এদিকে, সকাল ১০টা থেকে সাংস্কৃতিক পর্ব শুরু হওয়ার কথা থাকলেও, তা শুরু হয় নির্ধারিত সময়ের ২০ মিনিট আগেই, সকাল ৯টা ৪০ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। এ পর্ব পরিচালনা করছেন সাইফুল্লাহ মানসুর। সমাবেশ ঘিরে প্রায় ৬ হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত আছেন।


এদিকে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে মানুষের ঢল নেমেছে। সমাবেশ শুরুর অনেক আগেই আগেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে হাজার হাজার জামায়াতের নেতাকর্মী অবস্থান করছে।

দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে আসা নেতাকর্মীরা রাজধানীতে এসে মিছিল সহকারে সমাবেশস্থলে প্রবেশ করছেন। নেতাকর্মীদের অনেকের হাতে তাদের দলীয় প্রতীক দাাঁড়িপাল্লা শোভা পাচ্ছে। দাঁড়িপাল্লা ও দলীয় মনোগ্রাম সম্বলিত টি-শার্ট,পাঞ্জাবি পরে এসেছে হাজার নেতাকর্মী।

শনিবার (১৯ জুলাই) সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাল্লা মৎস্য অফিসেই সহকারীর ঝুলন্ত লাশ উ দ্ধার

1

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

2

মধ্যনগরে নৌকাডুবিতে শিশুর মর্মান্তিক মৃত্যু

3

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন, ৩০ গ্রাম প্লাবিত

4

উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি দানবীর ড. সৈয়দ রাগীব আলী'কে এসইউ

5

আজ দেশে ফিরছেন খালেদা জিয়া, পথে পথে অভ্যর্থনা জানাবেন নেতাকর

6

হাসপাতালে জামায়াত আমির, খোঁজ নিলেন সেনাপ্রধান

7

ছাতকে হকারদের দখলে ফুটপাত,যানজটে নাকাল শহরবাসী

8

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

9

সিলেটে করোনা আক্রান্ত রোগী বেড়ে ৭

10

হাসিনার ভারতে পলায়ন, আকাশে উড়লো হেলিকপ্টার আকৃতির বেলুন

11

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো স্থিতিশীল, চিকিৎসা গ্রহ

12

সিলেটে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন করেছে এএফপিসি প্

13

৬ মাস আগে বিয়ে করেন পাইলট সাগর

14

কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার

15

প্রবীণ ব্যক্তিত্ব মওলুল হোসেনের মৃত্যুবার্ষিকী কাল

16

দোয়ারাবাজারে এক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

17

পরিবর্তনের সংগ্রামকে সাফল্যে রূপ দেওয়ার সময় এসেছে’..ভিপি নুর

18

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

19

নতুন সংবিধান ও বিচার সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নয় নির্বাচন :

20