টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী আটক

 

দোয়ারাবাজার  ( সুনামগঞ্জ) প্রতিনিধি ::
মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে দোয়ারাবাজার  পুলিশের অভিযান পরিচালিত হয়।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক মোঃ জাহিদুল হকের নির্দেশনায়, থানার এসআই মোহন রায় এর নেতৃত্বে এএসআই মোঃ আলী আকবর বাবুল, এএসআই আশরাফ খান ও সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার (০৪ নভেম্বর) রাতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে রাত ১১টা ৩০ মিনিটে দোয়ারাবাজার থানার ৯নং সুরমা ইউনিয়নের মারপশি এলাকায় অভিযান চালিয়ে ১৪২ পিছ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,আব্দুল লতিফ (৬০), পিতা মৃত রিয়াছত আলী, সাং মারপশি, ফরিদ মিয়া (৩৯), পিতা মৃত ওয়ারিছ আলী, সাং খাগুড়া, নেহার বেগম (৫০), স্বামী করম আলী, সাং মারপশি, সকলেই দোয়ারাবাজার থানার বাসিন্দা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ওসি মোঃ জাহিদুল হক বলেন,মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সুশীল ব্যক্তিবর্গ ও তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। মাদক উদ্ধারে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন, আপনার পরিচয় গোপন রাখা হবে। 
দোয়ারাবাজার থানা পুলিশের এই ধারাবাহিক অভিযান মাদকবিরোধী কার্যক্রমে নতুন গতি সঞ্চার করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের সেবায় টাকা লাগে না: কুলাউড়ায় এসপি’র ঘোষণা, ইভটিজিং-ক

1

জগন্নাথপুরে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

2

ছাতকে আজ থেকে আল-হাদী ইসলামি যুব সংঘের ৩৩তম তাফসীরুল কুরআন ম

3

সাবেক চেম্বার প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরীর ইন্তেকাল

4

টিউলিপের চিঠির বিষয়ে যা জানালেন প্রেস সচিব

5

ছাতকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‌্যালি, বৃক্ষরোপ

6

সিলেটে যুবলীগ কর্মীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

7

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্

8

সিলেটে হারিয়ে যাওয়া ৬৭ মোবাইল উদ্ধার, মালিকদের ফেরত দিল জেলা

9

সিলেটে তর্কের জেরে ইটের আঘাতে বিএনপি নেতা নিহত, অভিযুক্ত যুব

10

সিলেটে ক্বীন ব্রীজের পাশে ছুরিকাঘাতে যুবক খু*ন

11

বেওয়ারিশ মানুষের নিরাপদ আশ্রয়ে সিলেটে ব্যতিক্রমী উদ্যোগ

12

সিলেটে আওয়ামী লীগ নি ষি দ্ধ না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থানের

13

সিলেটে মধ্যরাতে সেনাবাহিনীর অভিযানে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল

14

পঞ্চাশ বছরের আইনি লড়াইয়ের অবসান: পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাস

15

সিলেটে 'চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক ভিডিও,ভাইরাল

16

এক মাসের মধ্যে আজ সবচেয়ে স্থিতিশীল খালেদা জিয়ার স্বাস্থ্য: ড

17

শাহ আরেফিন টিলায় অবৈধ পাথর উত্তোলন বন্ধে জেলা প্রশাসকের নেতৃ

18

কেমুসাস বইমেলায় আসছে কবি শাহাজান মিয়ার বহুল প্রতীক্ষিত চতুর্

19

হবিগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: তিনজন নিহত, আহত অন্তত ২৫

20