টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

কোম্পানীগঞ্জ সীমান্তে মাদক কারবারিদের হামলা, বিজিবির ফাঁকা গুলি

পাথর নিক্ষেপ করে সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মাদক কারবারিরা এ হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুড়ে বিজিবি সদস্যরা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে সিলেটের কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন কোম্পানীগঞ্জের ওসি শফিকুল ইসলাম খান। তিনি জানান, বিজিবির অভিযান চলাকালে তাদের উপর পাথর নিক্ষেপ করা হয়। এ ঘটনায় থানায় বিজিবির পক্ষ থেকে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেছে। এ ঘটনায় ছয় থেকে সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৬ থেকে ১৭ জনকে আসামি করা হয়েছে। সেই সাথে হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

 

এরআগে শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নে ঘটনাটি ঘটে।

 

জানা গেছে, মাদক পাচারের সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের চার রাস্তার মোড় ট্রলির লাইনে টহলে যায় বিজিবির সদস্যরা। ভোরে মাদক বহনকারী বেপরোয়া গতির একটি মোটরসাইকেলকে ধাওয়া করে বিজিবি সদস্যরা। এ সময় মোটরসাইকেলটিসহ ১৬৭ বোতল ভারতীয় মদ ফেলে পালিয়ে যায় মাদক কারবারিরা।

 

অল্পক্ষণের মধ্যেই বিজিবি সদস্যদের লক্ষ্য করে ২০-৩০ জনের মাদক কারবারিদের একটি দল পাথর নিক্ষেপ করে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপর হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

 

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, মাদক কারবারিদের ধরতে গিয়ে বিজিবি সদস্যরা হামলার শিকার হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাধ্য হয়ে ৩ থেকে ৪ রাউন্ড ফাকা গুলি ছোড়া হয়। এ ঘটনায় থানায় মামলা করেছে বিজিবি।

 

 

বিজিবি-৪৮ সিলেট ব্যাটালিয়নের কালাইরাগ বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. আলমগীর বলেন, সীমান্তে চোরাকারবারিরা মাদক পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে তাদের ধরতে গেলে তারা আমাদের উপর পাথর নিক্ষেপ করে হামলা চালায়। ফলে আত্মরক্ষার্থে আমরা (বিজিবি সদস্যরা) চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুড়ীতে হাকালুকি হাওর সংরক্ষণে গণশুনানি

1

জুড়ীতে অক্সিজেন ফাউন্ডেশনের স্কলারশিপ প্রোগ্রাম

2

একটি-ব্রিজ-বদলে-দিতে-পারে-গ্রামীণ-চিত্র

3

মৌলভীবাজারে পরিত্যক্ত অবস্থায় ৬টি এয়ারগান ও ২০ রাউন্ড গুলি উ

4

সুনামগঞ্জে পুলিশের অভিযানে ভারতীয় কয়লা ও নৌকা জব্দ, আটক ৩

5

ওসি ও এসআই আবু সাইদসহ দুই খলিফার দখলে সিলেটের গোলাপগঞ্জ মডেল

6

মাছিমপুরে গাড়ী পার্কিং নিয়ে স্বেচ্ছাসেবক দল-এলাকাবাসী সংঘর্ষ

7

কানাইঘাটে ৩ ভাইকে কু*পিয়ে জখম, একজনের মৃ ত্যু

8

দরপত্র সম্পন্ন হওয়ার আগেই পশুর হাট দখল, ছাড় দেবে না সিসিক

9

জগন্নাথপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন,

10

বড়লেখায় পদক্ষেপ'র বিনামূল্যে চিকিৎসা সেবা

11

শ্রমিক ও মেশিন সংকটে পাটলি ইউনিয়নের হাওরে ধানকাটা ব্যাহত, দু

12

সুনামগঞ্জে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ

13

সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে রহস্যজনক অগ্নিকাণ্ড

14

শুধুমাত্র নামের কারনে বৈষম্যের শিকার হেয়ছে এম. সাইফুর রহমান

15

পুলিশের সেবায় টাকা লাগে না: কুলাউড়ায় এসপি’র ঘোষণা, ইভটিজিং-ক

16

গায়েবি প্রশিক্ষণে মহিলা বিষয়ক কর্মকর্তার পকেটে সরকারের ২৫ লা

17

উত্তরার বিমান দুর্ঘটনা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: প্রেস উইং

18

সিলেটে ভাঙচুর মামলায় বাসদ নেতাদের জামিন

19

সুনামগঞ্জে বোরো মৌসুমে বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকেরা

20