টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

ওসমানীনগরে সড়কের পাশে সিএনজি চালকের রক্তাক্ত মরদেহ, ছিনতাইকারীদের হাতে খুনের আশঙ্কা


ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা:: সিলেটের ওসমানীনগরে এক সিএনজি চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে উপজেলার সাদিপুর ইউনিয়নের বেগমপুর–চাতলপাড়গামী সড়কের কেশবখালী নদীর দক্ষিণ পাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা ওসমানীনগর থানা পুলিশকে খবর দেন।

নিহত ব্যক্তি মো. শিপন আহমদ (২৫)। তিনি পেশায় একজন সিএনজি চালক। তাঁর পিতা আশরফ আলী, মাতা আনোয়ারা বেগম। তিনি রাইকধারা (গাংপাড়) এলাকার বাসিন্দা এবং ওসমানীনগর থানাধীন।

প্রাথমিক তদন্তে জানা যায়, নিহত শিপন আহমদ গত শনিবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে তাঁর বড় বোনের মালিকানাধীন একটি ওয়ান টেস্ট সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হন। তবে রাতভর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, তিনি হয়তো ভাড়া নিয়ে বাইরে অবস্থান করছেন।

পরদিন সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে কেশবখালী নদীর দক্ষিণ পাড়ে শিপনের জখমযুক্ত রক্তাক্ত মরদেহ দেখতে পান। তাঁর মুখের বাম পাশে কানের নিচে একটি এবং বুকের বাম পাশে দুইটি গুরুতর আঘাতের চিহ্ন দেখা যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞান বা ছিনতাইকারী চক্র সিএনজিটি ছিনতাইয়ের উদ্দেশ্যে শিপনকে গুরুতরভাবে আঘাত করে হত্যা করে সিএনজিটি নিয়ে পালিয়ে গেছে।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওসমানীনগর থানার উপ-পরিদর্শক (নি.) নাইমুল নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। বর্তমানে মরদেহটি ওসমানীনগর থানায় রাখা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে অনলাইনে তীর-শিলং জুয়া খেলার সময় ১৫ জন আটক

1

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টির আভাস,

2

কমপ্লিট শাটডাউন’ চলবে, নতুন কর্মসূচি ঘোষণা প্রকৌশল অধিকার আন

3

কানাইঘাটে ৩ ভাইকে কু*পিয়ে জখম, একজনের মৃ ত্যু

4

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

5

নিসচা জুড়ী উপজেলা শাখার বৈশ্বিক সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৫ পা

6

২৪ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

7

নির্বাচনে জোট করলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে: হাইকোর্ট

8

জগন্নাথপুরে সরকারিভাবে ধান সংগ্রহে কৃষকদের উৎসবমুখর প্রতিযোগ

9

ওসি ও এসআই আবু সাইদসহ দুই খলিফার দখলে সিলেটের গোলাপগঞ্জ মডেল

10

ফেইসবুকে ফেক আইডি খুলে বড়লেখায় পোস্টমাষ্টারের নামে অপপ্রচারে

11

ওসমানী বিমানবন্দর থেকে শুরু হলো পণ্যবাহী ফ্লাইট

12

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

13

সিলেটে এক বছরে ১ হাজার ২৪৫টি মামলা নিষ্পত্তি

14

শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর সংযুক্ত করার ন

15

হবিগঞ্জে কালেঙ্গা সীমান্ত দিয়ে আরোও ২২ বাংলাদেশিকে পুশইন কর

16

দক্ষিণ সুরমায় ৫০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

17

ভারতে কারাভোগের পর দেশে ফিরেছেন ১৪ বাংলাদেশি

18

সুনামগঞ্জ সীমান্তে গরু আটককে কেন্দ্র করে সংঘর্ষে নৌকার মাঝি

19

সিলেটে পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি আটক

20