টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

মধ্যনগরে সড়ক দুর্ঘটনায় আহত ঝর্ণার চিকিৎসায় উপজেলা বিএনপির সহায়তা



মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার করুয়াজান গ্রামের ছাত্রী ঝর্ণা আক্তার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তার চিকিৎসা ব্যয় বহনে সংকটে পড়ে পরিবার। মাথায় আঘাতজনিত দীর্ঘমেয়াদি চিকিৎসার খরচ বাড়তে থাকায় মানবিক সহায়তায় এগিয়ে আসে মধ্যনগর উপজেলা বিএনপি।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ঝর্ণা আক্তারের হাতে ৭০ হাজার টাকা চিকিৎসা সহায়তা তুলে দেন উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইউম মজনু। তার নিজস্ব উদ্যোগেই এ সহযোগিতা প্রদান করা হয়।
ঝর্ণা আক্তার বর্তমানে আনন্দ মোহন কলেজে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্সে অধ্যয়নরত। এর আগে তিনি মধ্যনগর বি.পি. হাইস্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ছিলেন।
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, সদস্য মো. কামাল হোসেন, যুবদলের আহ্বায়ক গোলাম ছয়ফুলসহ স্থানীয় নেতা-কর্মীরা।
এসময় আব্দুল কাইউম মজনু বলেন,
“ঝর্ণা আক্তারের চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। প্রয়োজনে ভবিষ্যতেও সহযোগিতা দেওয়া হবে। মানবিক কাজ করা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে সামাজিক দায়িত্ব।”
সহায়তা পেয়ে ঝর্ণা আক্তারের পরিবার উপজেলা বিএনপি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির সমাবেশে হামলা-সংঘর্ষ সিলেটে, সড়ক ব্লকেড

1

হাসিনার মামলার রায় পড়া শুরু

2

আর্থিক খাত ধ্বংসের কিনারায় নিয়ে গেছে আ.লীগ সরকার: অর্থ উপদেষ

3

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

4

সুনামগঞ্জ সদরে প্রথম দিনই নির্বাহী কর্মকর্তার ব্যতিক্রমী ঘোষ

5

শাহপরাণ (রহ.) মাজার পুকুরে গলাকাটা মরদেহ উদ্ধার

6

সিলেটের সিলগালা হোটেলে রহস্যজনক চুরি ও অগ্নিকাণ্ড

7

ভোটের আগের দিন হাইকোর্টে স্থগিত শাকসু নির্বাচন

8

মেরিট গার্ডেন গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিয

9

পাথর কোয়ারী খুলে না দিলে, ৫ আগস্টের মতো আন্দোলন ছাড়া উপায় থা

10

এটি শুধু রাস্তা নয়,আমাদের বাঁচার পথ" কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে

11

জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপ

12

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

13

রজকপুরে রাস্তাঘাট পরিষ্কার ও মেরামতে প্রশংসিত গ্রীণ সোসাইটি

14

জগন্নাথপুরে বিএনপির মতবিনিময় সভায় বঞ্চিত নেতাকর্মীদের ক্ষোভে

15

দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুস

16

খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালনের কর্মসূচি বিএনপির

17

আজ থেকে সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

18

সিলেটে যুবলীগ কর্মীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

19

ঢাকায় উদ্ধার সিলেটের নিখোঁজ চার শিশু

20