টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

মেরিট গার্ডেন গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সম্পন্ন



কানাইঘাটের গাছবাড়ীস্থ মেরিট গার্ডেন গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আজ সোমবার (২৪ নভেম্বর) প্রতিষ্ঠানের মাঠে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বির আহমদ।
তিনি তাঁর বক্তব্য শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, যে কোনো কিছুতে জেদ বা দৃঢ় সংকল্প থাকলে ভবিষ্যতে স্বপ্ন পূরণে এবং সফল হতে সাহায্য করবে। তিনি আরও বলেন, সুশিক্ষা অর্জন, নৈতিক মূল্যবোধ, নিয়মানুবর্তিতা এবং সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার প্রতি শিক্ষার্থীদের গুরুত্ব দিতে হবে। 
শিক্ষক কাওছার আহমদের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মেরিট গার্ডেন গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বোরহান উদ্দিন। 
প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মাস্টার বদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার লোকমান উদ্দিন, গাছবাড়ী আইডিয়্যাল কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, গাছবাড়ী মডার্ণ একাডেমির প্রধান শিক্ষক শফিকুর রহমান,বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, সিলেট জজ কোর্টের এপিপি খায়রুল আলম বকুল,গাছবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতির সভাপতি এনামুল হক।
শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক মাহবুব হোসাইন।
অনুষ্ঠানে মনোমুগ্ধকর নাটিকা, সংগীত ও গান পরিবেশন করেন শিক্ষার্থীরা। "যৌতুককে না বলি" শীর্ষক নাটিকা উপস্থিত সকলের মন জয় করে এবং অতিথিরা নাটিকা দলকে বিভিন্নভাবে তাৎক্ষণিক পুরস্কৃত করেন।
অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের তরবিয়তী মজলিস অনুষ্ঠিত

1

মাধবপুর-চুনারুঘাট আসনে ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরি, সম্প

2

ইরানে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত

3

সিলেটের গৌরব গীতিকার ও সুরকার খোয়াজ মিয়া আর নেই

4

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

5

বালুচরে প্রাইম ব্যাংকের এজেন্ট আউটলেটের উদ্বোধন

6

বড়লেখায় দিনদুপুরে গলায় দা ঠেকিয়ে ২লাখ টাকা ও স্বর্ণালংকার ছি

7

জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

8

গোয়াইনঘাটের অগ্নিকাণ্ড নিয়ে সাম্প্রদায়িক অপপ্রচার, প্রকৃত ঘট

9

উত্তাল নেপালে হোটেলে অবরুদ্ধ বাংলাদেশ দল, অনুশীলন স্থগিত

10

সংস্কারের আগে নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না: জামায়াত আ

11

জাকসু নির্বাচন: পুনরায় ভোট গণনা শুরু

12

শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই

13

র্দীঘদিন এক প্রভাবশালীর দখলে থাকা সরকারি পুকুর উদ্ধার

14

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ দেখতে মাঠে তামিম

15

সুনামগঞ্জ -৪ আসনে এড. নুরুল ইসলামকে প্রার্থী করার দাবী পৌরসভ

16

সেই গরু বিক্রেতাকে ওমরাহ করতে পাঠালেন অপু বিশ্বাস

17

ছাতকে প্রতিপক্ষের হামলায় এক মহিলা আহত

18

প্রধান উপদেষ্টা আজ চট্টগ্রাম যাচ্ছেন

19

জগন্নাথপুরে ফসলি জমিতে যুবকের লা শ

20