টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে যুক্তরাজ্যে স্মরণসভা

নিজস্ব প্রতিনিধি :::

জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটি যুক্তরাজ্য শাখার উদ্যোগে প্রয়াত শিক্ষকবৃন্দকে স্মরণ করে এক আবেগঘন স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ৩ নভেম্বর (সোমবার) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাস্টার আজিজুর রহমান চৌধুরী, এবং পরিচালনা করেন সাবেক ছাত্র মির্জা জুয়েল আমিন।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কমিউনিটি নেতা মাহবুব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক ও সাবেক ফুটবলার জুবায়ের আহমদ হামজা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর ডেপুটি মেয়র ক্রয়ডন মো. ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক মেয়র হুমায়ুন কবির, সাবেক ওসি আবাব মিয়া, সাংবাদিক ড. আনসার মিয়া, লেখিকা সাওদা মহিন, ব্যারিস্টার জয়নাল আবেদীন, মাস্টার আমির উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট দিলুল হক দুলাল, আতাউর রহমান চৌধুরী, ডা. গিয়াস উদ্দিন, প্রফেসর সানোয়ার আলী কয়েস, সাংবাদিক সৈয়দ জহুরুল হক, কমিউনিটি নেতা শামীম আহমদ তালুকদার, সাবেক ছাত্রনেতা ফিরোজ মিয়া, মাওলানা ওয়াহিদ সিরাজী, মাওলানা তাজুল ইসলাম ও নারী নেত্রী হেনা বেগম প্রমুখ।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন দিলবর আলী, আব্দুস সাত্তার, খালিক আহমদ, জামিল আহমদ, কবির মিয়া, গুলাব মিয়া, জান্নাতুল ইসলাম বাবুল, ইকরামুল হোসেন ইমন, সৈয়দ আলফু মিয়া, সৈয়দ তুষার, আবুল হাসনাত কয়েস, মো. শামীম আহমেদ, মোহাম্মদ সুমন মিয়া, ফারুক আহমদ, আনোয়ার মিয়া, আব্দুল মতিন কুটি, শামীম আহমদ ও আজাদ।
সভায় বক্তারা বিদ্যালয়ের প্রয়াত শিক্ষকদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং স্মৃতিচারণ করতে গিয়ে শেখরের টানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সবশেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওয়াহিদ সিরাজী, যেখানে প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
সভায় আগামী ২০২৬ সালের জানুয়ারিতে বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের তারিখ নির্ধারণে ঐকমত্য প্রকাশ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে রাতভর অভিযান: পাঁচ পলাতক আসামি গ্রেফতার

1

ফেইসবুকে ফেক আইডি খুলে বড়লেখায় পোস্টমাষ্টারের নামে অপপ্রচারে

2

মধ্যরাতে সিলেটে বিক্ষোভ: প্রথম আলো অফিস ও আলপাইন রেস্টুরেন্ট

3

আচরণবিধি মেনে ২০ জানুয়ারি শাবিপ্রবিতে শাকসু ও হল সংসদ নির্বা

4

ছাতক–দোয়ারার প্রবেশদ্বার গোবিন্দগঞ্জে মিজানুর রহমান চৌধুরীর

5

সিলেটের চা বাগান থেকে জুয়ার আসর ভেঙে ১২ জন গ্রেপ্তার

6

কনজিউমার রাইটস-সিআরবি' সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটির সভ

7

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

8

মধ্যনগরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফ

9

সুনামগঞ্জে জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টে

10

ছাতকে "ভোক্তা অধিকার (CCS)" পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ

11

বিজয় দিবসে ষাঁড়ের লড়াই বন্ধের নির্দেশ জেলা পুলিশ সুপারের

12

ঢাকা-সিলেট মহাসড়ক অ ব রো ধ

13

‘১০ কোটি কেন, ১০ হাজার কোটি টাকাতেও আমাকে কেনা যাবে না’—ডিসি

14

সিলেটে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: ১৫ দিনে দুই খুন,পুলিশ-র‍্যাবের

15

সিলেটে ট্রাকের ধা ক্কা য় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

16

ইজিবাইক যাত্রী ওঠানামা নিয়ে বিরোধ, জগন্নাথপুরে দুই গ্রামের স

17

ছাতকে বিএনপি নেতা মরহুম আলহাজ্ব সৈয়দ তিতুমীরের ১ম মৃতুবার্ষি

18

পরিবেশের দোহাই দিয়ে আমাদের বঞ্চিত করা আর চলবে না

19

বিদেশ নেওয়ার মতো অবস্থায় নেই খালেদা জিয়া: বিএনপি মহাসচিব

20