টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টা আজ চট্টগ্রাম যাচ্ছেন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রামে যাচ্ছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার তিনি নিজ জন্মভূমিতে যাবেন। এরই মধ্যে তাকে বরণ করতে প্রস্তুত বন্দরনগরী চট্টগ্রাম।

এদিন তিনি বেশ কয়েকটি নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এর আগে সকালে চট্টগ্রাম বন্দরের প্রধান টার্মিনাল এসিটি পরিদর্শন করবেন। সেখানে বন্দর কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

সেখান থেকে যাবেন চট্টগ্রাম সার্কিট হাউসে। সেখানে কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন। যা বোয়ালখালী ও পটিয়া উপজেলার একটি অংশসহ কর্ণফুলী নদীর দক্ষিণ তীরের বিশাল জনগোষ্ঠীর বহুল প্রতীক্ষিত।

দুপুরে প্রধান উপদেষ্টা সার্কিট হাউস থেকে রওনা হবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ৫ম সমাবর্তনে অংশ নেবেন তিনি। এতে ২০১১ থেকে ২০২৩ শিক্ষাবর্ষের প্রায় ২২ হাজার ৬০০ শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দারিদ্র্য বিমোচন ও বিশ্ব শান্তিতে অসামান্য অবদানের জন্য অর্থনীতি বিভাগের এক সময়ের শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ডি লিট ডিগ্রি প্রদান করবে।

সমাবর্তন শেষে বিকেলে তার পৈতৃক বাড়ি হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে যাবেন। পৈতৃক বাড়ি হাজী মোহাম্মদ নজু মিঞা সওদাগর বাড়ির অদূরে নুর আলী বাড়ি উপ ডাকঘর সংলগ্ন কবরস্থানে দাদা-দাদির কবর জিয়ারত করবেন এবং পাশের মাঠে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যেগে দোয়া ও মিলাদ মাহফিল সম্প

1

বিশ্বনাথে রাজনৈতিক নেতাদের চাপে পরিবার একঘরে, বাড়িছাড়া হওয়ার

2

আসামের সঙ্গে সিলেটের বহু অংশ জুড়ে দেওয়া হয়েছে: নাহিদ ইসলাম

3

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

4

১৮ কোটি জনগণের ইউনূস আপনি, আমরা আপনাদের পদত্যাগ চাই না: ফারু

5

কানাইঘাটে জমি নিয়ে রক্তাক্ত হত্যাকাণ্ড: র‌্যাব-৯ এর অভিযানে

6

বড়লেখায় ঈদের দিনে সড়কে প্রাণ ঝরল সুমনের

7

আজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

8

কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলন: জগন্নাথপুরে পাঁচজনের কারাদ

9

যুক্তরাষ্ট্রের মিশিগানে নবীগঞ্জ সোসাইটির বনভোজন সম্পন্ন

10

সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বড়লেখায় নিসচা'র সচেতনতা মূলক ল

11

জাতীয় দৈনিক ডেসটিনি’র ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেল

12

মধ্যনগরে অনুমতি ছাড়া মাটি কাটায় দুইজনের জেল-জরিমানা

13

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

14

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের লাঠিপেটা: আহত ৮৫ জন ঢামেকে

15

শাকসু নির্বাচন নিয়ে আল্টিমেটাম: রাত ৯টার মধ্যে নিশ্চয়তা না এ

16

কৈতক গ্রামে সামান্য কথাকাটাকাটিতে রক্তক্ষয়ী হামলা, টিপু ভৌমি

17

জগন্নাথপুরে পুলিশের অভিযানে জাল টাকাসহ যুবক গ্রেফতার

18

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

19

অচেতন করে শাবি ছাত্রীকে সংঘবদ্ধ ধ র্ষ ণে র অভিযোগ, আটক ২

20