টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

সংস্কারের আগে নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না: জামায়াত আমির

সংস্কারের আগে নির্বাচন করা হলে তাতে জনগণের আশা পূরণ হবে না বলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তুলে ধরেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

শনিবার রাত সাড়ে ৯টার দিকে বৈঠক শেষে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বিফ্রিংয়ে এ কথা বলেন। প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সামনে আসেন তিনি।হঠাৎ পাল্টে যাওয়া রাজনৈতিক পরিস্থিতিতে দলগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসেন মুহাম্মদ ইউনূস।

বিএনপির পর শনিবার রাত সাড়ে ৮টার দিকে জামায়াতের দুই নেতার সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান, যা শেষ হয় রাত সাড়ে ৯টার দিকে।

বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ উপস্থিত ছিলেন।

এ বৈঠকে যোগ দেওয়ার আগে জামায়াতের নায়েবে আমির তাহের সাংবাদিকদের বলেন, ‘দেশের সার্বিক বিষয়াদি নিয়ে আলাপ করতে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে এসেছি।’

এর আগে রাত পৌনে ৮টায় খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে চার সদস্যের বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। জামায়াতের পর রাতেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বসেন ইউনূস।

ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য, বিভিন্ন বিষয়ে তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের মতভিন্নতা; সেই সঙ্গে প্রধান উপদেষ্টার ‘পদত্যাগের ভাবনা’– সব কিছু মিলিয়ে রাজনীতিতে তৈরি হওয়া অস্থিরতার মধ্যে এসব বৈঠক করছেন অন্তর্বর্তী সরকার প্রধান।

এ দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ধারাবাহিকতায় রোববারও কয়েকটি দলের সঙ্গে বসবেন তিনি। শনিবার ব্কিালে অন্য কিছু দলের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত হলেও ওই সময় দলগুলোর নাম ঠিক হয়নি।

জাতীয় নির্বাচন, রাষ্ট্র সংস্কার ও জুলাই ঘোষণা, আওয়ামী লীগ নিষিদ্ধ করাসহ বেশ কিছু বিষয়ে কয়েক সপ্তাহ ধরে অভ্যুত্থানের পক্ষের দলগুলোর মধ্যে মতানৈক্য চলছিলদাবি আদায়ের মিছিলগুলো দিনে দিনে যমুনায় সরকারপ্রধানের বাসভবনের দরজায় কড়া নাড়ছিল। যমুনার সীমানা দেয়ালের কাছাকাছি স্থানে সভা-সমাবেশের নিষেধাজ্ঞা ভঙ্গ করে বিক্ষোভ চলেছে দিনরাত।

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার ইউনূসের ‘পদত্যাগের ভাবনা’ সামনে এলে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ আরও প্রকট হয়ে ওঠে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ তোলেন, দেশে আরেকটি এক-এগারোর পাঁয়তারা চলছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসনেকে শপথ পড়ানোর দাবিকে ঘিরে আন্দোলনের মধ্যে সরকারের তিন উপদেষ্টা- ওয়াহিদউদ্দিন মাহমুদ, সালেহউদ্দিন আহমেদ ও আসিফ নজরুলের পদত্যাগের দাবি তোলে এনসিপি।

অন্যদিকে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পাশাপাশি ইউনূসের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমানকে সরিয়ে দেওয়ার দাবি তোলে বিএনপি। জুলাই আন্দোলনের ‘প্রধান শরিকদের’ এমন বিরোধের মধ্যে রাজনৈতিক দলগুলোকে ডাকলেন প্রধান উপদেষ্টা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেফ

1

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

2

নির্বাচনে উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ

3

মেরিট গার্ডেন গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিয

4

২৪ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

5

১১ দলীয় নির্বাচনি ঐক্যের’ আসন ঘোষণা

6

উত্তাল নেপালে হোটেলে অবরুদ্ধ বাংলাদেশ দল, অনুশীলন স্থগিত

7

হাওরে বোরো ধান কাটার উৎসব, হাসি ফুটেছে কৃষকের মুখে

8

পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

9

সিলেট "ল" কলেজের ছাত্র ও কনস্ট্রাকশন ব্যবসায়ী তুহিন নিখোঁজ

10

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ

11

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের

12

জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

13

দোয়ারাবাজারে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

14

এনসিপির সমাবেশে হামলা-সংঘর্ষ সিলেটে, সড়ক ব্লকেড

15

জগন্নাথপুরে কোরবানির হাটে গবাদিপশুর চিকিৎসায় প্রশংসিত প্রাণি

16

হবিগঞ্জে আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

17

ছাতকে মরা চেলা নদীতে বালি উত্তোলন বন্ধে গ্রামবাসীর প্রতিবাদ

18

নিসচা জুড়ী উপজেলা শাখার বৈশ্বিক সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৫ পা

19

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিলেটে আধাবেলা সব মার্কেট বন্ধ

20