টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

উত্তাল নেপালে হোটেলে অবরুদ্ধ বাংলাদেশ দল, অনুশীলন স্থগিত

সামাজিক মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে নেপালে শুরু হয়েছে জেন-জি আন্দোলন। এই আন্দোলনে দেশটি কার্যত অচল হয়ে পড়েছে। হাজারো আন্দোলনকারী ঢুকে পড়েছে নেপালের সংসদ ভবনে। এদিকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এখন পর্যন্ত ১৪ জন নিহতের খবর পাওয়া গেছে।

এই আন্দোলনের কারণে বিপাকে পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুই ম্যাচের ফিফা প্রীতি সিরিজ খেলতে এখন দেশটিতে অবস্থান করছেন জামাল ভূঁইয়ারা। এর মধ্যে গত ৬ সেপ্টেম্বর নেপালের সঙ্গে প্রথম ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। আগামীকাল মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলার কথা রয়েছে।কিন্তু আন্দোলনের কারণে সেই ম্যাচের প্রস্তুতি নিতে পারছে না হাভিয়ের কাবরেরার শিষ্যরা। আজ (সোমবার) বেলা তিনটায় কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় প্র‍্যাকটিস সেশনের জন্য নির্ধারিত সময়ে হোটেল থেকে বের হতে পারেনি দল। 

পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, নেপালের বিপক্ষে দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে আজ বেলা ৩ টায় দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন নির্ধারিত ছিল। তবে অনিবার্য কারণবশত অনুশীলন সেশনটি আপাতত স্থগিত করা হয়েছে। অনুশীলনের নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

1

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

2

জগন্নাথপুরে রাতভর অভিযান: পাঁচ পলাতক আসামি গ্রেফতার

3

বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জে দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অ

4

বিশ্বের সুন্দরতম সাত ক্রিকেট ভেন্যুর তালিকায় সিলেট স্টেডিয়াম

5

ম্যাচ হেরে লিটনের যত অজুহাত

6

আকবরের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার নিয়ে যা বললেন পুলিশ কমিশনার

7

আ.লীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিলো জনতা

8

মধ্যপ্রাচ্যে সিলেট- ব্রাহ্মণবাড়িয়া ঘোষণা দিয়ে মারামারি চলে :

9

বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহম

10

ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে বাসেই সন্তান প্রসব, মা ও নবজাতক স

11

এবার কাতারে হামলা চালিয়েছে ইসরাইল

12

সুনামগঞ্জ সীমান্তে গরু আটককে কেন্দ্র করে সংঘর্ষে নৌকার মাঝি

13

সিলেটের যে সব এলাকায় শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

14

কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার

15

তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলনে দুইজন গ্রেফতার

16

গুলি করি, মরে একটা’ বলা সেই সাবেক ডিসি ইকবাল বরখাস্ত

17

ডিবি হেফাজতে সাংবাদিক আনিস আলমগীর

18

জাকিয়া চৌধুরীর বার্ষিক পরীক্ষায় সব বিষয়ে এ+ ঝলক

19

পাকিস্তান সফর নিয়ে দ্রুতই সিদ্ধান্ত চায় বিসিবি

20