টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেট-তামাবিল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: বাস হেলপার ও আনসার সদস্য নিহত

সিলেট-তামাবিল সড়কে পৃথক দুটি দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে জেলার সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হেমু করিচর ব্রিজ এলাকায় এবং দুপুর ১২টার দিকে হরিপুর সাত নম্বর কূপের সামনে দুর্ঘটনাগুলো ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সকালে এশিয়া ট্রান্সপোর্ট পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-২৮৪৭) একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে জাফলং যাওয়ার পথে হেমু করিচর ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়।

এ ঘটনায় বাসের হেলপার জিহাদ (২০) নিহত হন। তিনি নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার হাজিগঞ্জ (পার্ট) গ্রামের নুরুল হক নূরার ছেলে। দুর্ঘটনায় বাসের আরও অন্তত ১০ জন যাত্রী আহত হন।

অন্যদিকে দুপুর ১২টার দিকে সিলেট-তামাবিল সড়কের হরিপুর সাত নম্বর কূপের সামনে একটি হাইয়েস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কের পাশে থাকা একটি চা দোকানের সামনে কর্মরত আনসার সদস্য মোস্তফা মিয়া চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

1

২৪ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

2

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

3

ভোক্তা অধিকারের জব্বারকে ‘মারধর’, ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে যা জা

4

মধ্যনগরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফ

5

বেওয়ারিশ মানুষের নিরাপদ আশ্রয়ে সিলেটে ব্যতিক্রমী উদ্যোগ

6

সিলেটে মধ্যরাতে সেনাবাহিনীর অভিযানে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল

7

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

8

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

9

বর্ষবরণের অনুষঙ্গ পুড়িয়ে জুলাইকে চ্যালেঞ্জ করা হয়েছে : সিলেট

10

মধ্যনগরে বিএনপির উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল

11

এইচএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল, হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট

12

কুলাউড়ায় কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

13

এটি শুধু রাস্তা নয়,আমাদের বাঁচার পথ" কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে

14

সিলেটে ২০ জন করোনা আক্রান্ত রোগী

15

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আবেগঘন দোয়া মাহফিল

16

বাংলাদেশের সঙ্গে ‘গঙ্গা চুক্তি’ সংশোধন চায় ভারত

17

জগন্নাথপুরে পুলিশের অভিযানে জাল টাকাসহ যুবক গ্রেফতার

18

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

19

এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি: উপদেষ্টা ফারুকী

20